চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপর্যন্ত হজে যতো দুর্ঘটনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

১১ সেপ্টেম্বরের ক্রেন ট্র্যাজেডির রেশ কাটতে না কাটতে ঈদ-উল-আজহার দিনে মিনায় আবারও ভয়াবহতা দেখলো পবিত্র হজ। হজ পালনের অংশ হিসেবে ঈদ-উল-আজহার দিনে মক্কার কাছে মিনায় শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে এপর্যন্ত সবচয়ে বেশি হাজির মৃত্যু হয়েছে।

এর আগে, ১১ সেপ্টেম্বর মক্কায় মসজিদুল হারামে ক্রেন ধসে পড়ার ঘটনায় এক বাংলাদেশীসহ ১০৭ জন নিহত হন, আহত হন দুই শতাধিক মানুষ। আহতদের মধ্যে বাংলাদেশীও ছিলেন বেশ কয়েকজন।

তবে এবারই প্রথম নয়, ১৯৭৫ থেকে ২০১৫ মক্কায় ৪০ বছরে পবিত্র হজ পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন প্রায় তিন হাজারেরও বেশি মানুষ। বিভিন্ন সময়ে একের পর এক হজ ট্র্যাজেডির জন্ম দিয়েছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, সড়ক দুর্ঘটনা, বোমা বিস্ফোরণ, শিয়া-সুন্নি সংঘর্ষ, ভবন ধস, ক্রেন ধস, অগ্নিকাণ্ড এবং পদদলিত হওয়ার মতো মর্মান্তিক ঘটনা।

২০১১ সালের সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ১৩ জন আফগানসহ ডজনখানেক হাজি মারা যাওয়ার ৪ বছর পর আবার সেই সেপ্টেম্বরেই পবিত্র হজের মাত্র কয়েকদিন আগে আরেক ট্র্যাজেডির জন্ম হলো। সর্বশেষ তথ্যানুযায়ি শুক্রবারের ক্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে।

২০০৬ সালে মক্কায় বহুতল আল-গাজা হোটেল ধসে ৭৬ জন নিহত হন এবং আহত হন আরও ৬৪ জন। একই বছর আল-জামারাতে শয়তানকে পাথর ছুঁড়ে মারতে গিয়ে পদদলিত হয়ে মারা যান আরও ৩৪৫ জন।

২০০৪ সালের ১ ফেব্রুয়ারিতেও শয়তানকে পাথর ছুঁড়ে মারার সময় পদদলিত হয়ে মারা যান ২৪৪ জন হাজি। ২০০১ সালের ৫ মার্চ ৩৫ জন হাজি মারা যান ওই আল-জামারাতে একই ধরনের ঘটনায়। ওই একই জায়গায় ১৯৯৮ সালে পদদলিত হয়ে মারা যান ১৮০ জন হাজি।

Reneta

১৯৯৭ সালের ১৫ এপ্রিল মিনায় তাবুতে আগুন লেগে পুড়ে মারা যান ৩৪০ জন। এ ঘটনায় আহত হন আরও প্রায় দেড় হাজার মানুষ। ১৯৯৪ সালের ২৩ মে ২৭০ জন মারা যান আল-জামারাতে, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন ইন্দোনেশীয়।

এর আগে ১৯৯০ সালের ২ জুলাই মক্কায় মারা যান ১৪’শ ২৬ জন হাজি। তাদের বেশির ভাগই ছিলেন মালয়েশীয়, ইন্দোনেশীয় ও পাকিস্তানি। সুড়ঙ্গ পথে পদপিষ্ট হয়ে এই বিপুল মানুষের মৃত্যু হয়। হজ ট্র্যাজেডিগুলোর মধ্যে এটিই এযাবৎ কালের সবচেয়ে বেশি প্রাণহানীর ঘটনা। মুসলিমদের কাছে সবচেয়ে পবিত্র স্থানে শুধু দুর্ঘটনাই নয় বোমা বিস্ফোরণ, সাম্প্রদায়িক সংঘর্ষেও মারা গেছেন অনেক মুসল্লি।

১৯৮৯ সালের ৯ জুলাই মক্কায় দুইটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হন এক হাজি এবং আহত হন আরও ১৬ জন।

১৯৮৭ সালের ৩১ জুলাই মক্কায় ৪০২ জন হাজি নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন ইরানি হাজি। এ ঘটনায় আরও ৬৪৯ জন আহত হন। সৌদি নিরাপত্তাকর্মীদের সঙ্গে শিয়াদের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

১৯৭৫ সালের ডিসেম্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তাবুতে আগুন লেগে গেলে নিহত হন ২০০ হাজি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: হজহজ-পদদলিত
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT