চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও এন্ড্রু কিশোরের কেমোথেরাপি শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A
এন্ড্রু কিশোর-ক্যানসার

ফাইল ছবি

সেপ্টেম্বর থেকেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ক্যানসার আক্রান্ত বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। শনিবার (১৪ ডিসেম্বর) থেকে আবারও চতুর্থ সাইকেলে শুরু হয়েছে কেমোথেরাপি। এমনটাই জানিয়েছে তার পরিবার।

শুক্রবার রাত থেকেই সোশাল মিডিয়া ও বেশকিছু অনলাইন মাধ্যমে এন্ড্রু কিশোরের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। এমন খবরে বিরক্ত হন গুণী এই শিল্পীর পরিবার। গুজবে কান না দিয়ে এন্ড্রু কিশোরের সুস্থতা কামনায় দেশবাসির কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

জানানো হয়, সিঙ্গাপুরে ডা. লিমসুন থাইয়ের অধীনে চিকিৎসা নিচ্ছেন এন্ড্রু কিশোর। এ পর্যন্ত তিনটি সাইকেলে ১২টি কেমোথেরাপি নেয়া হয়েছে। শনিবার থেকে চতুর্থ সাইকেলে তাকে কেমোথেরাপি দেয়া শুরু হয়েছে।

চিকিৎসার জন্য আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে থাকতে হবে অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পীকে। তার এই ব্যয়বহুল চিকিৎসা সম্পন্ন করার জন্য আরও ২ কোটি ১০ লাখ টাকা প্রয়োজন বলে আগেই জানিয়েছিলো তার পরিবার।

এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য তহবিল গঠনের আবেদন করেছেন তাঁর স্ত্রী। ‘গো ফান্ড মি’ নামের ওয়েবসাইটে এটি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসা বোর্ডের কাগজপত্র নিয়ে সিঙ্গাপুরপ্রবাসী বাংলাদেশিরা এই অনলাইন ফান্ডিংয়ের পেজ চালু করেছেন। এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের সার্বিক তত্ত্বাবধান করছেন মোমিন বিশ্বাস।

তিনি সরকারসহ দেশের চলচ্চিত্র, সংগীত, টেলিভিশনসহ বিভিন্ন অঙ্গনের লোকজনকে এন্ড্রু কিশোরের চিকিৎসার সহায়তায় এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এন্ড্রু কিশোরগুজবলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি এখনও অনবদ্য, অতুলনীয়: রুমী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২, ২০২৬

জুনে রপ্তানি আয় বেড়ে ৪২০ কোটি ডলার

জুলাই ২, ২০২৬

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT