চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনরিকের উত্তরসূরি পেয়ে গেছে বার্সা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

চলতি মৌসুম শেষেই বার্সেলোনার কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছেন লুইস এনরিকে। নতুন কোচের সন্ধানে নেমে পড়েছে বার্সেলোনা কর্তৃপক্ষও। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানাচ্ছে, পছন্দের কোচদের তালিকা সংক্ষিপ্ত হয়ে দুইয়ে নেমে এসেছে। হুয়ান কার্লোস উনজুয়ে ও আর্নেস্টো ভালভারদের মধ্যেই নাকি এনরিকের উত্তরসূরি খুঁজে পেতে যাচ্ছে কাতালান ক্লাবটি।

হুয়ান কার্লোস উনজুয়ে বার্সার বর্তমান সহকারী কোচ। এনরিকের পরিকল্পনাগুলো খুব কাছে থেকে অবলোকন করতে থাকা উনজুয়েই নাকি কাতালানদের পছন্দের শীর্ষে। তার সমর্থনে অন্য একটা যুক্তিও আছে। বার্সার হয়ে দুই মৌসুমে গোলরক্ষক ছিলেন উনজুয়ে। ইতিহাস বলে বার্সায় খেলার অভিজ্ঞতা থাকা কোচরাই কাতালান দলটির হয়ে সাফল্য পান। ন্যু ক্যাম্পের সেই অভিজ্ঞতা আর এনরিকের সহকারী- দুইয়ে মিলিয়ে ভোট পড়ছে উনজুয়ের দিকেই।

সেই অভিজ্ঞতার জন্য ইনিয়েস্তার ভোটও উনজুয়ের দিকেই, ‘উনজুয়ে আমাদের সম্পর্কে ভালোই জানেন। তিনি আগেও আমাদের সাথে ছিলেন, এখনো আছেন। আমার মনে হয় তিনি এই দায়িত্ব নিতে একদম প্রস্তুত, সবচেয়ে যোগ্যও।’

তালিকার দুইয়ে যার নাম, তিনি বার্সেলোনাকে কোচিং করাবেন কিনা সেটি নিয়েই আছে ধোঁয়াশা। ভদ্রলোক বর্তমানে অ্যাটলেটিকো বিলবাও দলের কোচ, আর্নেস্টো ভালভারদে। শুধু বার্সাই নয়, আলোচনা আছে আর্সেন ওয়েঙ্গারকে হটিয়ে ভালভারদেকে কোচ হিসেবে চায় আর্সেনালও। চলতি মৌসুমের পর বিলবাওয়ের কোচ থাকতে চান না ভালভারদে। বার্সার চাওয়ার ক্ষেত্রটা তৈরি হয়েছে বিলবাও ছাড়ার সংবাদের পরই।

আবার গুঞ্জন আছে দলের সাম্প্রতিক পড়তি পারফরম্যান্সের কারণে মৌসুম শেষের আগেই ছাটাই হতে পারেন এনরিকে। সেজন্য নাকি কোচদের সন্ধানে তড়িঘড়ি করেছেন বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তেমেউ।

তবে যিনিই বার্সেলোনার উত্তপ্ত ডাগআউটে বসার সুযোগ পান না কেন, একইসঙ্গে লোভনীয় আর ঝুঁকিপূর্ণ পদটির দায়িত্ব নিলে তার জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনাস্প্যানিশ লা লিগা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পারিশ্রমিকের বৈষম্য মানতে পারছেন না সোনাক্ষী

পরবর্তী

বৈশাখে চাঙ্গা অর্থনীতি, ১২ হাজার কোটি টাকার বাণিজ্য

পরবর্তী
ছবি: নুসরাত শারমিন

বৈশাখে চাঙ্গা অর্থনীতি, ১২ হাজার কোটি টাকার বাণিজ্য

ফাইল ফটো

ইয়াবা পাচারকারি ও বিজিবির গোলাগুলিতে টেকনাফে মিয়ানমারের নারী নিহত

সর্বশেষ

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রামে বীজ বপন ও বিতরণ এবং গবাদিপশুর ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

জুলাই ১৮, ২০২৬

পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে ছায়া সংসদ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে কড়াকড়ি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT