‘এনডিএফ বিডি’র ময়মনসিংহ বিভাগীয় বিতর্ক উৎসব ২৭ ডিসেম্বর

বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ময়মনসিংহ জোন- এর আয়োজনে আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে প্রথম এনডিএফ বিডি ময়মনসিংহ বিভাগীয় বিতর্ক উৎসব- ২০১৯।
শুক্রবার আনন্দ মোহন কলেজ মিলনায়তনে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে।
বিগত বছরগুলোর ধারাবাহীকতায় এই আয়োজনে ময়মনসিংহ বিভাগের ৪টি জেলা থেকে বিভিন্ন স্কুল, কলেজ- এর ৩২টি বিতর্ক প্রতিযোগিতার দল ও প্রায় ২০০টি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় ৭০০ জন বিতার্কিক অংশগ্রহন করবেন।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ জালাল উদ্দিন, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ জনাব এখলাস উদ্দিন, এনডিএফ বিডি’র কো-চেয়ারম্যান এম আলমগীর প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ’র চেয়ারম্যান একেএম শোয়েব।
দিনব্যাপি উৎসবের শেষভাগে সমাপনি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক, ময়মনসিংহ পুলিশ গোয়েন্দা শাখার প্রধান শাহ্ কামাল আখন্দ, ময়মনসিংহ র্যাব-১৪ এর অপারেশন অফিসার তফিকুল ইসলাম, এনডিএফ বিডি’র মহাসচিব তামজিদ হাসান পাপুল।



