চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এত প্রেম এত মায়া’ ছবির জন্য গান গাইতে হবে: শাবনূর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
বিনোদন
A A
শাবনূর

শাবনূর

৬ আগস্ট রোববার দুপুরের দিকে শোনা গেল, পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের অসমাপ্ত ছবি এত প্রেম এত মায়ার কাজ শেষ করার জন্য চিত্রনায়িকা শাবনূর আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন। খবরের সত্যতা যাচাই করার জন্য মানিককে ফোন করার পর জানা গেছে, তখনো গুলশানের একটি রেস্তোরাঁয় শাবনূরের সঙ্গে মিটিং চলছে তার। কথা বলার এক পর্যায়ে পরিচালক চ্যানেল আই অনলাইনের ফোন তুলে দিলেন শাবনূরের হাতে। শাবনূরও কথা বললেন পরম আত্মীয়ের ভঙ্গিতে। আগ বাড়িয়ে কুশলাদি জেনে নিলেন। প্রশ্নের উত্তরও দিলেন হাসতে হাসতে।

কেমন আছেন?

ভালো।

শুনলাম আবার চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন?

হ্যাঁ, ঈদের পরই কাজ শুরু করব। মানিকের পুরনো অসমাপ্ত ছবিটা শেষ করে দিব।

নতুন ছবির কাজও নাকি করবেন?

Reneta

এই মাত্র মানিকের কাছ থেকে প্রস্তাব পেলাম। মাহি আর আমাকে নিয়ে ছবি বানাবে। মাহি অনেক ভালো অভিনয় করে। আশা করি মাহির সঙ্গে এই কাজটা অনেক মজা করে করা যাবে।

মাহির অভিনয় আপনার কেমন লাগে?

মাহির অভিনয় আমার ভালো লাগে। অগ্নি ছবিতে ওর অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি। ও অনেক ভালো কাজ করছে।

সুদীপ কুমার দীপ ও শাবনূর
গীতিকার সুদীপ কুমার দীপ ও শাবনূর

আপনি নাকি প্লেব্যাক করবেন?

মানিক জোর করে ধরল। ওকে না বলতে পারিনি। এত প্রেম এত মায়া ছবির জন্য গান গাইতে হবে। এর আগে কখনো গান গাইনি। তবে চেষ্টা করব। আর খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। কারণ গুনগুনিয়ে গান গাওয়ার অভ্যাস আমার আছে।

আপনি পরিচালনায় আসতে চেয়েছিলেন।

চিন্তা-ভাবনা চলছে। একজনকে স্ক্রিপ্ট লিখতে বলেছি। দেখা যাক।

ব্যক্তিগত জীবন কেমন কাটছে?

এখন তো আর কাজ তেমন করছি না, ফলে পুরোটাই ব্যক্তিগত। বাচ্চাকই বেশি সময় দিচ্ছি।

উল্লেখ্য সুদীপ কুমার দীপের লেখা গানে সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার প্রিতম। ১১ সেপ্টেম্বর থেকে ‘এত প্রেম এত মায়া’ ছবির শুটিংয়ে অংশ নেবেন শাবনূর। তার আগেই গানটির রেকর্ডিং হবে বলে জানিয়েছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাবনূর
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT