চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এতো বড় ধৃষ্টতা!

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৩৬ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৯
সম্পাদকীয়
A A

এ কেমন ধৃষ্টতা? মুক্তিযুদ্ধের দুই বীরশ্রেষ্ঠের প্রতি কেন এমন অশ্রদ্ধা, অপমান আর অবহেলা? গেরিলা ১৯৭১ নামে একটি সংগঠনের ফেসবুক পেজে সোমবার চারটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিগুলো আগের দিন পহেলা বৈশাখে মিরপুর শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থল থেকে তোলো। তাতে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধে দুই বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান এবং শহীদ হামিদুর রহমানের কবরের উপরে দাঁড়িয়ে খেলা করছে শিশুরা।

এই অশ্রদ্ধায় বড়রা আরো এগিয়ে। একজন স্যান্ডেল পায়ে শহীদ মতিউর রহমানের কবরে তার নামফলকের ঠিক সামনেই বসে আছেন। তার আশেপাশে থাকা অন্যদেরও দেখা যাচ্ছে স্যান্ডেল-জুতা পায়ে হেঁটে বেড়াচ্ছেন। কেউ কেউ আবার দুই বীরশ্রেষ্ঠের সমাধিসৌধের মাঝেই উঠে পড়েছেন।

ছবিগুলো পোস্ট করে গেরিলা ১৯৭১ পেজে লেখা হয়েছে, ‘‘পরিমিতিবোধ হারানো, ইতিহাস বিস্মৃত ও সর্বসংহারি বিকৃত আচরণের ক্ষেত্রে আমাদের তুলনা সম্ভবত পৃথিবীতে দ্বিতীয়টি নেই। নতুন বর্ষকে বরণ করতে গিয়ে আমাদের অবিশ্বাস্য অশ্রদ্ধা ও অসম্মানের কবল থেকে বাঁচেনি সমাধি প্রাঙ্গণ।

তাহলে গোরস্থানও আমাদের উৎসবস্থলে পরিণত হয়েছে। কোন ভাষায় ধিক্কার জানাবো? কাদের ধিক্কার দেব? মিরপুর শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থল, বাংলাদেশের একমাত্র সমাধি প্রাঙ্গণ যেখানে মুখোমুখি দুই সমাধিতে শুয়ে আছেন দুই বীরশ্রেষ্ঠ, শহীদ মতিউর রহমান এবং বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান। গতকাল তাঁদের সমাধি প্রাঙ্গণে তাঁদের সমাধির ওপর দাঁড়িয়ে-মারিয়ে বিকৃত আনন্দে মেতে উঠেছিল একপাল অমানুষ।’’

অন্য দিনগুলোতে সেখানে আনসার ও পুলিশ মোতায়েন থাকার কথা উল্লেখ করে আরো বলা হয়, ‘‘গতকাল তাঁরা কোথায় ছিলেন? সমাধি প্রাঙ্গনের ভাবগাম্ভীর্য ও পবিত্রতা রক্ষার কোনো চিহ্ন কোথাও ছিলো না গতকাল। সমাধির ওপর আনন্দে মেতে ওঠা এরা কি বাঙালি? এরা কি মুসলমান? এঁদের বিবেক কি আদৌ আছে?

রাষ্ট্র কি এই অমানুষগুলোকে সাজা দেবে? স্থাপন করবে অন্তত একটি নজির যেন আগামীতে এমন জঘন্য কাজ করা থেকে বিরত থাকে অগণিত অমানুষ? আফসোস, আমাদের জন্যই এই মানুষগুলো নিজ প্রাণ উৎসর্গ করেছিলেন! আফসোস, অধঃপতনের চূড়ান্ত সোপানে দাঁড়িয়েও আমরা সবাই নির্বিকার।’’

Reneta

আমরা জানি, মুক্তিযুদ্ধের দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতির এই দুই বীর সন্তানের দেহাবশেষ পাকিস্তান এবং ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়। তারপর রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকে সমাহিত করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সেই শহীদের প্রতি এমন অশ্রদ্ধা-অবহেলা কেন?

এই দৃশ্য দেখে আমরা লজ্জিত, স্তম্ভিত ও ব্যথিত। এ দেখে যে কোনো স্বাভাবিক মানুষকেই স্তব্ধ করে দেবে। এ কোনো দেশে আছি আমরা? এ কেমন চেতনা? আমরা কি একেবারেই পচে গেছি? এতোটাই অধঃপতন আমাদের?

বিকৃত এই মানুষদের প্রতি ধিক্কার আর ঘৃণা জানানোর ভাষাও আমাদের নেই। আমরা চাই অবিলম্বে এই বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। আমরা মনে করি, যে কোনো শহীদের প্রতি অশ্রদ্ধা, রাষ্ট্রদ্রোহিতারই সামিল। কোনোভাবেই তা সহ্য করা উচিত নয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তালাকে দুই পক্ষের উপস্থিতির বাধ্যবাধকতা নিয়ে হাইকোর্টের রুল

পরবর্তী

বিশ্বের পাঁচ সেরা নীতিমান নেতার একজন শেখ হাসিনা

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশ্বের পাঁচ সেরা নীতিমান নেতার একজন শেখ হাসিনা

ঘুরে দাঁড়াতে ম্যানইউ'র ভরসা বার্সার ঘরের ছেলে

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT