চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এডুয়ার্ড মেন্ডি: দলহীন ফুটবলারের এক বছরে সব জয়ের গল্প  

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

মিশরকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জেতা সেনেগাল এখন উৎসবের দেশ। দেশটির রাষ্ট্রপতি ম্যাককি সাল গত সোমবার একদিনের সরকারি ছুটির ঘোষণা পর্যন্ত দিয়ে ফেলেন।

কোনো সন্দেহ ছাড়াই সেনেগালের সেরা ফুটবলারের তকমাটা লিভারপুল তারকা সাদিও মানের গায়েই লেগে আছে। তারপরও দেশটিকে উৎসবে জোয়ারে ভাসাতে অনেক বড় ভূমিকা রেখেছেন গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি। ইংলিশ ক্লাব চেলসির এই ফুটবলার ফাইনালের নির্ধারিত সময়ের খেলায় প্রতিপক্ষের দুটি শট প্রতিহত করে জাল অক্ষত রেখেছিলেন।

পেনাল্টি শ্যুট আউটে মোহানাদ লাসিনের শট ঠেকিয়ে সেনেগালের জয়ের সৌরভ ছড়িয়ে দেন মেন্ডি। এরপর সাদিও মানের শটে বল জালে জড়ালে সেনেগাল ট্রফি হাতে উল্লাসে মাতে।

ফিফার ২০২১ সালের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন মেন্ডি। এবার তার হাতে উঠেছে আফ্রিকান নেশন্স কাপের সেরা গোলরক্ষকের খেতাব। অথচ আজকের অবস্থানে আসার আগে তার গল্পটা ছিল বেশ কঠিন ও সংগ্রামমুখর। আজকের অবস্থানে আসার পথে মেন্ডি পাড়ি দিয়েছেন কষ্টের অগ্নিপথ।

ফ্রান্সের চতুর্থ সারির ফুটবল দল চেরবার্গে একসময় খেলতেন মেন্ডি। ২০১৪ সালে কোনো ক্লাবে যাওয়ার ব্যবস্থা না করেই তাকে ফ্রেঞ্চ ক্লাবটি ছেড়ে দেয়।

খেলাটির প্রতি নিজের প্রবল ভালোবাসা ও নিজেকে নিংড়ে দেয়ার কথা এভাবেই ২০২০ সালে দেয়া এক সাক্ষাৎকারে মেন্ডি বলেছিলেন, ‘সেই সময় বেকারত্ব আমার সঙ্গী ছিল। তাই আমি ফুটবলে নিজেকে পুরোপুরি উৎসর্গ করতে পেরেছিলাম।’

Reneta

‘কিন্তু এটা অবিশ্বাস্যভাবে কঠিন ছিল এবং আমার সঙ্গী আমাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছিল। বেকারত্বের সময়ের সহায়তা আমাদের জন্য যথেষ্ট ছিল না। আমাদের কিছু একটার দোরকার ছিল। তাই আমি অন্য কাজ খুঁজতে শুরু করি।’

‘তারপর আমার মার্সেইতে যাওয়ার সুযোগ হয়েছিল এবং সেখানে আমাকে একটি ট্রায়াল দেয়া হয়। শুধুমাত্র সেই ক্লাবে যোগ দেয়ার সুযোগ পাওয়াটা আমার সমস্ত সুযোগ পাওয়ার একটি ঘটনা ছিল। সৌভাগ্যবশত এটি আমার পক্ষে এসেছিল এবং আমাকে স্বস্তি দিয়েছিল।’

মার্সেই বি দলে খেলার পর তিনি রেইমসে যোগ দেন। আর তখনই ২৬ বছর বয়সে তার লিগ ওয়ানে অভিষেক হয়। মেন্ডির পারফরম্যান্স রেইমসের নজর কাড়ে। ক্লাবটিতে এক মৌসুম কাটানোর পর তিনি ২৪ মিলিয়ন ইউরো ট্রান্সফারে ২০২০ সালের গ্রীষ্ম মৌসুমে চেলসিতে যোগ দেন।

মেন্ডি যখন চেলসিতে যান, তখন ক্লাবের এক নম্বর গোলরক্ষক ছিলেন কেপা আরিজাবালাগা। তারপর এক পঞ্জিকাবর্ষ যেতেই তিনি চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ  ও আফ্রিকান নেশন্স কাপ জয়ী ফুটবলার হয়ে গেছেন।

আফ্রিকান নেশন্স কাপ জয়ের পর ইন্সটাগ্রামে মেন্ডি লিখেছেন,কঠিন পরিশ্রম, ‘ধারাবাহিকতা, ত্যাগ, বিশ্বাস, সমর্থন এবং প্রত্যাশা। আমার দল, স্টাফ, খেলোয়াড়, পরিবার এবং ভক্তদের কাছ থেকে আমি যে ভালোবাসা এবং সমর্থন পেয়েছি, তা ছাড়া আমি এটি করতে পারতাম না। আমরা এক সঙ্গে জিতেছি।’

এক বছরের ভেতর এত অর্জনের পরও অবশ্য মেন্ডির বিশ্রাম নেয়ার সুযোগ নেই। চেলসির সতীর্থদের সঙ্গে তিনি উড়ে যাবেন আবুধাবি। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আল হিলালের বিপক্ষে তাকে দলের সঙ্গে থাকতে হবে।

ক্লাব বিশ্বকাপের শিরোপা তো বটেই, মেন্ডির সামনে থাকছে আরও কিছু পাওয়ার সুযোগ। লিভারপুলের বিপক্ষে কারাবাও কাপের ফাইনালে চেলসি জিতলে সেনেগালের এই ফুটবলারের অর্জনের ষোলো কলাই পূর্ণ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিফ্রান্সলিড স্পোর্টসসেনেগাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT