বাংলাদেশ

এডিসের উৎস সম্পর্কে অনলাইনে তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা: মেয়র তাপস

মেয়র তাপস করোনা সচেতনতামূলক সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়র তাপস করোনা সংক্রান্ত সচেতনতামূলক সভায় বক্তব্য দিচ্ছেন, স্বাস্থ্যবিধি মেনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুধু নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নাম্বারসমূহে নয়, ঢাকাবাসীকে অনলাইনেও এডিসের উৎস ও ডেঙ্গু রোগীর তথ্য দিতে আহবান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ এক ভিডিও বার্তায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস ঢাকাবাসীকে অনলাইনে তথ্য দেয়ার এই আহ্বান জানান।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘যে কোন ব্যক্তি, ঢাকাবাসী যে কোন এলাকা থেকে অনলাইনে, আমাদের ওয়েবসাইটে (নির্ধারিত ফরমের লিংক সংযুক্ত করা হলো) সুযোগ রয়েছে, আমাদেরকে তথ্য দিতে পারেন। কোথায় এডিস লার্ভা রয়েছে, কোথায় উৎস রয়েছে, কোথায় রোগী রয়েছে৷ এ বিষয়গুলো পাওয়ার সাথে সাথে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।

মেয়র তাপস বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেংগু রোগীর যে সকল তথ্য পাচ্ছি, তার ভিত্তিতে আমাদের কাউন্সিলরদের নেতৃত্বে আমাদের মশক কর্মীরা আমরা ঘরে ঘরে যাচ্ছে। আমরা সেই এডিস লার্ভার উৎস নিধন করছি এবং চিরুনি অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক সেটা তদারকি করা হচ্ছে।

ওয়েবসাইটে আবেদনের লিংক-  https://forms.gle/gPamcWqJNFtDZvir6

দক্ষিণ সিটি করপোরেশনের যে কোন বাসিন্দা উক্ত ফরমে এডিস মশার উৎস বা লার্ভা ও এডিস রোগীর তথ্য দিতে পারেন। প্রাপ্ত আবেদনের ভিত্তিতে যেকোনো বাসা-বাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এছাড়াও উৎস সম্পর্কে তথ্য দিতে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২৯৫৫৬০১৪ নম্বরে ফোন করতে পারেন।

বিষয়:এডিস মশা মেয়র তাপস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…