চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটাই কর্মফল, সৃষ্টিকর্তা দুনিয়াতেই বিচার দেখান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ০৮, জুন ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়ি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের দখলে নেওয়ার ঘটনায় ফেসবুকে লিখেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য মাহজাবীন খালেদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক উপ-রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রী মওদুদের দখলে থাকা বাড়িটিতে বুধবার অবৈধ দখলমুক্ত করার অভিযান চলে। বিকেল নাগাদ গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ১৫৯ নম্বর প্লটের বাড়িটির নিয়ন্ত্রণ নেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।

মুক্তিযুদ্ধে কে ফোর্স এবং ঢাকায় গেরিলা যুদ্ধ চালানোর জন্য বিখ্যাত ২ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের মেয়ে মাহজাবীন খালেদ ফেসবুকে লিখেছেন,

“বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ সম্পূর্ণ অবৈধভাবে জালিয়াতির আশ্রয় নিয়ে গুলশানের বাড়িটি দখল করেছিল। উনি নিজেও আইনজীবী। নিজেই মামলা পরিচালনা করেছেন। শুনেছি তার সাথে ফাইট করে অন্য কোন আইনজীবীর মামলা জেতা নাকি রীতিমত চ্যালেঞ্জ। মহাশয় নিজে মামলায় রিট করে হেরে গেছেন আর সেটা এখন আর তিনি মেনে নিতে পারছেন না !

আবার বিএনপির নেত্রী খালেদা জিয়া তার বাসার সামনে গিয়ে নাটক করে এসেছেন। এ নাটক জনগণ বুঝে। বিএনপি নেত্রীর দাবি সরকার দমন পীড়ন শুরু করেছে। দমনপীড়ন আওয়ামী লীগ সরকার করে না। আওয়ামী লীগের কাউকে দমনের প্রয়োজন পরে না। কারণ, দেশের আপামর জনতার দল হচ্ছে আওয়ামী লীগ। দমনপীড়নের রাজনীতি তো করেছে খালেদা জিয়া নিজে। আমি ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার দমনের শিকাড় হয়েছি।

আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং আর্মি অফিসার ছিলেন। সেই সুবাদে আমরা একটি সরকারি বাড়িতে ভাড়া দিয়ে থাকার সুযোগ পেয়েছিলাম। কিন্তু, খালেদা জিয়ার শাসনামলে ২০০৫ সালে খালেদা জিয়ার বোনের ছেলে মাইক্রো বাসে করে গুণ্ডা ভাড়া করে এসে আমার মাকে বাসা খালি করার জন্য হুমকি ধামকি দিয়ে গেছে। হুমকি দিয়েই ক্ষ্যান্ত হয়নি। আমাদেরকে সে বাড়ি থেকে সম্পূর্ন অবৈধভাবে বের করে দেওয়া হয়েছে। না কোন আদালতের আদেশ ছিল, না কোন সরকারি কিংবা আমলাতান্ত্রিক জটিলতা। সম্পূর্ন গুন্ডামি করে সন্ত্রাসীদের মত এসে আমাদের বাড়িটি দখল করে নিয়েছে।

এটাই কর্মফল। সৃষ্টিকর্তা দুনিয়াতেই বিচার দেখান। আপনি আজকে যদি কারো সাথে অন্যায় করেন, তাহলে জীবনের কোন না কোন সময় সেই পাপের সাজা ভোগ করতে হবে। আমাদেরকে কষ্ট দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে খালেদা জিয়া থাকতে পেরেছে? পারেনি। কারণ, আল্লাহর বিচার। এর উপর কিছু নাই।

Reneta

স্পষ্ট করে বলতে চাই। আওয়ামী লীগ সরকার কাউকে উচ্ছেদ করেনি। মওদুদের দখল করা বাড়ীটি ছিল রাষ্ট্রীয় সম্পত্তি। রাষ্ট্র মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে সেই জায়গাটি দখল নিয়েছে। এখন তিনি বলছেন- ‘আমাকে সন্ত্রাসী কায়দায় বের করে দেওয়া হয়েছে । আমাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ।’ উনার মত একজন বিজ্ঞ আইনজীবী যখন এসব বলে তখন এগুলো জনগণের কাছে কৌতুক মনে হয়। খালেদা জিয়া যখন রাস্তায় নেমে এমন কৌতুক করে তখন সারা দেশের মানুষ এগুলো দেখে হাসে। অতএব, এসব করে লাভ নেই। দেশের জনগণ এখন স্মার্ট, ডিজিটাল। তাদের সামনে এসব নাটক আর টিকবে না।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যারিস্টার মওদুদ আহমদমওদুদ আহমদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT