ঈদে পশু জবাইয়ের ছবি ফেসবুকে পোস্ট করে ভক্ত-শুভানুধ্যায়ীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টির পর ছবিটি সরিয়ে ফেলেন বাংলাদেশের অন্যতম তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।
ছবিটি সরিয়ে ফেলার ব্যাপারে নিজের অবস্থান জানাতে আজ ফেসবুকে মুশফিক লিখেছেন,প্রিয় বন্ধুগণ, ‘কাল থেকে অনেকেই বিভিন্ন বার্তা পাঠাচ্ছেন এই বলে যে, কেন নির্দিষ্ট একটি ছবি নামিয়ে নিয়েছি।
সবার অবগতির জন্য জানাতে চাই, সেই নির্দিষ্ট পোস্ট বা ছবিটি কোন মানুষ, ধর্ম, গোত্র বা জাতিকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আঘাত করতে পোস্ট করা হয়নি’।
যেহেতু ভক্তদের মাঝে অনেকেই অনেক দেশ, ধর্ম ও জাতির অন্তর্ভূক্ত তাই সবার কথা বিবেচনায় এনে ছবিটি সরিয়ে দেয়া হয়েছে। আশা করছি, সব ধরনের ভুল বোঝাবোঝির অবসান হবে এবং এখানেই এ বিষয়ের আলোচনার সমাপ্তি ঘটবে।
সবাইকে আবারও ঈদ মোবারক। সৃষ্টিকর্তা আমাদের ত্যাগ কবুল করুন। ভালোবাসা ছড়িয়ে পরুক চারদিক। ধন্যবাদ’।






