চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন শুধু অভিবাদনের অপেক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় রোনাল্ডো ও মার্টিনেজের ছবি, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাব ফুটবলের উত্তাপ, আবেগ আর আশা-আশঙ্কার কেন্দ্রে ‘এল ক্ল্যাসিকো’। সেই অনন্য প্রতিযোগিতায় কয়েক ঘন্টা পরই মুখোমুখি বিশ্ব ক্লাব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

শিরোপার হিসাব-নিকাশ সামনে চলে আসায় এই ক্ল্যাসিকো পাচ্ছে ভিন্ন মাত্রা। চলতি লা লিগায় এখন পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে বার্সা। বার্নাব্যতে হার মানে শিরোপা রেস থেকে রিয়ালের একরকম ছিটকে পড়া।

পয়েন্ট হিসাবের বাইরেও এই ম্যাচ নিয়ে আছে বহু হিসাব-নিকাশ। ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা এই দ্বৈরথে ব্যক্তিগত লড়াইয়ের জন্ম দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। দুজনের চিরকালীন লড়াইটা ২০১৭ সালে হয়ে ওঠে আরো রোমাঞ্চকর। চলতি বছর বেশকিছু ব্যক্তিগত অর্জনে মেসিকে ছুঁয়েছেন রোনালদো। ‘এল ক্ল্যাসিকো’র মধ্য দিয়ে দুজনের অবিস্মরণীয় লড়াইটা পার করবে আরেকটি বছর।

চলতি বছর দুজনেরই গোল ৫৩টি। ব্যালন ডি’অর, গোল্ডেন বুট ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও দুজনের এখন সমান। রোনালদোর জন্য চলতি বছরটি ছিল সোনায় মোড়ানো। তিনি জিতেছেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। জিতেছেন ফিফার ‘বেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার’ ও ব্যালন ডি’অর পুরস্কার।

ব্যক্তিগত ও দলগত পুরস্কারে তার ধারেকাছেও ছিলেন না মেসি। তবে গোল করায় মেসিও কম যাননি। গত মৌসুমে (২০১৬-১৭) ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট মেসিই জিতেছেন। সান্তিয়াগো বার্নাব্যুতে গোল পেলে তিনি টপকে যাবেন রোনালদোকে।

২০০৯ সাল থেকে দুজনকে ছাড়া কোনো এল ক্ল্যাসিকো হয়নি। রোনালদো যখন খেলেছেন, তখন রিয়ালের জয়ের হার ৭৫ দশমিক ৩৬ শতাংশ; মেসিকে নিয়ে বার্সার জয়ের হার ৭৫ দশমিক ৬৩ শতাংশ।

Reneta

দুজনে ৩৪তম বারের মতো মুখোমুখি হবেন। এল ক্ল্যাসিকোয় রোনালদোর ১৭ গোলের তুলনায় মেসির নামের পাশে ২৪ গোল। ম্যাচ জয়েও মেসি এগিয়ে— তিনি জিতেছেন ১৬টি, রোনালদো ৮টি। আসলে সংখ্যা দিয়ে দুজনের লড়াইকে সংজ্ঞায়িত করলে তা তাদের মর্যাদাকেই অসম্মান করা হবে। কিন্তু এই প্রথম সব রেকর্ডে প্রায় সমানে সমান অবস্থান নিয়ে মুখোমুখি হবেন দুজন।

দলীয় পরিসংখ্যান, ব্যক্তিগত হিসাব, আর পরিস্থিতির বিচারের সময় শেষ। শেষ হয়েছে পূর্ব যুদ্ধের ইতিহাস ঘাটাঘাটিও। এখন নতুন যুদ্ধ অবলোকন ও সেই সঙ্গে ম্যাচের ফলাফল ছাপিয়ে ‘ফুটবল’কে অভিবাদন জানানোর অপেক্ষায় বিশ্ব ফুটবলের সমর্থকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল-ক্লাসিকো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তাপপ্রবাহে ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, স্পেনে জরুরি অবস্থা জারি

জুলাই ২৫, ২০২৬

ককরোচ আন্দোলন: মোদি সরকারও কি বাংলাদেশ-নেপালের পথে?

জুলাই ২৫, ২০২৬

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

জুলাই ২৫, ২০২৬
বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT