চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন পর্যন্ত কাতার বিশ্বকাপে যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ৩০, মার্চ ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

কাতারে হতে যাওয়া ২০২২ বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে ৩২টি দল। এরই মধ্যে ২৭টি দল চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। বাকি পাঁচটি দল সুযোগ পেতে লড়াই করছে।

এদের মধ্যে ইউরোপ অঞ্চল থেকে ১২টি দল বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। দলগুলো হল- জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল ও পোল্যান্ড।

এই অঞ্চল থেকে আরও একটি দল বিশ্বকাপে যাবে। ইউক্রেনে তাদের প্রতিবেশী রাষ্ট্র রাশিয়ার সামরিক অভিযানের কারণে ইউক্রেন-স্কটল্যান্ড প্লে-অফের সেমিফাইনাল স্থগিত রয়েছে। এই ম্যাচের বিজয়ী দল প্লে-অফের ফাইনালে গ্যারেথ বেলের ওয়েলসের বিপক্ষে খেলবে। এতে জয়ী দল বিশ্বকাপে উঠবে।

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মঞ্চে উঠতে পারেনি। প্লে-অফের সেমিফাইনালে নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে বর্তমান ইউরো শিরোপা জয়ীরা বিদায় নেয়। পোল্যান্ডের কাছে প্লে-অফের ফাইনালে ২-০ গোলে হেরে বাদ পড়েছে জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেন।

লাতিন অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ব্রাজিল। তাদের সঙ্গী হয়েছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও ইকুয়েডর। বাছাইপর্বে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকায় প্লে-অফে খেলবে পেরু।

আফ্রিকা মহাদেশ থেকে সরাসরি বিশ্বকাপে চলে গেছে ঘানা, সেনেগাল, মরক্কো, তিউনিসিয়া ও ক্যামেরুন।

Reneta

গত মঙ্গলবার সেনেগালের কাছে ১-০ গোলে হারে মিশর। দুই লেগ মিলিয়ে ১-১ ব্যবধানে সমতা থাকায় খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানেও ফল না আসায় টাইব্রেকারে খেলা গড়ায়। টাইব্রেকারে ৩-১ গোলে জেতায় সাদিও মানের সেনেগাল কাতারের ফ্লাইট ধরবে। ফলে মোহাম্মদ সালাহর মিশরের এবার আর বিশ্বকাপে খেলা হবে না।

এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে সাউথ কোরিয়া, ইরান, জাপান ও সৌদি আরব। ‘এ’ গ্রুপের শীর্ষ দুই দল হিসেবে কাতারে যাবে ইরান ও সাউথ কোরিয়া। ‘বি’ গ্রুপ থেকে বিশ্বকাপে গেছে জাপান ও সৌদি আরব।

দুই গ্রুপের তৃতীয় স্থান থাকায় সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়া প্লে-অফে মুখোমুখি হবে। এই প্লে-অফের বিজয়ী দল লাতিন অঞ্চলের পঞ্চম স্থান অর্জন করা পেরুর বিপক্ষে খেলবে। এই ম্যাচের বিজয়ী দল বিশ্বকাপে খেলবে।

কনকাকাফ থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে কানাডা। বাছাইপর্বে এক ম্যাচ হাতে রেখেই ৩৬ বছর পর তারা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে অনেক বেশি এগিয়ে থাকায় কাতারের টিকেট হাতে পাওয়া যুক্তরাষ্ট্রেরও নিশ্চিত।

২৫ পয়েন্ট পাওয়া মেক্সিকোর বিশ্বকাপে যাওয়ার রাস্তা অনেকটাই সহজ হলেও কাগজে-কলমের হিসাবে তাদেরকে নিশ্চিত বলা যাচ্ছে না। চারে থাকা কোস্টারিকার পয়েন্ট ২২।

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে কোস্টারিকা খেলবে। এই ম্যাচে কোস্টারিকাকে বড় ব্যবধানে জিতলেই হবে না। একই সময়ে এল সালভাসোরের বিপক্ষে যাতে মেক্সিকো হারে, সেই কামনাও করতে হবে।

তবে কোস্টারিকা তৃতীয় দল হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও টেবিলের চারে থেকে প্লে-অফে দলটির খেলা নিয়ে সংশয় নেই। প্লে-অফে তাদের প্রতিপক্ষ হবে ওশেনিয়া অঞ্চলের নিউজিল্যান্ড অথবা সলোমন আইসল্যান্ড।

আজ বুধবার নিউজিল্যান্ড-সলোমন আইসল্যান্ড প্লে-অফ ম্যাচ মাঠে গড়াবে। একমাত্র ওশেনিয়া অঞ্চল থেকে কোনো দল সরাসরি বিশ্বকাপে খেলে না। প্লে-অফের বাধা পার হতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ ২০২২লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অগ্নিসন্ত্রাসে ঝলসে যাওয়া অঞ্জন পেলেন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র

পরবর্তী

তুরস্কের বিপক্ষে জিতল শোকাহত ইতালি

পরবর্তী

তুরস্কের বিপক্ষে জিতল শোকাহত ইতালি

পাখির ব্যবসা করে সংসার চলে ইমরানের

সর্বশেষ

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT