চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন থেকে শাকিব-অপু দুজনেই ‘সিঙ্গেল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৮
বিনোদন
A A
অপু শাকিব ডিভোর্স

তারকা দম্পতি শাকিব-অপুর সংসার শেষ পর্যন্ত টিকলো না। ভেঙেই গেল। আইন অনুযায়ী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে পাওয়া তথ্য মতে, আজ (১২ মার্চ) থেকে শাকিব-অপু কেউ আর স্বামী স্ত্রী নন।

যদিও শাকিবের আইনজীবীর মতে, গেল ২২ ফেব্রুয়ারি শাকিব-অপুর ডিভোর্স কার্যকর হয়েছে। তাই, এখন থেকে ব্যক্তিগত জীবনে শাকিব-অপু দুজনেই সিঙ্গেল। এই ডিভোর্স কার্যকরের খবরে শাকিব-অপু দুজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউ সাড়া দেননি।

অপু ঢাকা থাকলেও শাকিব রয়েছেন কলকাতায়। সেখানে তিনি ‘ভাইজান এলোরে’ ছবির শুটিং করছেন। এর আগে গেল বছরের ২২ নভেম্বর আইনজীবী শেখ সিরাজুল ইসলামের মাধ্যমে অপু বিশ্বাসকে তালাক নোটিশ পাঠান শাকিব খান। নিয়ম অনুযায়ী ওইদিন থেকে ৩ মাস অর্থাৎ ৯০ দিন সময় ছিল এই তালাক কার্যকর হতে।

Banglabid

সেই হিসাবে গত ২২ ফেব্রুয়ারি পূর্ণ হয়েছিল ৩ মাস। ফলে তখন থেকেই সাবেক তারকা দম্পতি শাকিব-অপু। কিন্তু এই তারকা দম্পতির সংসার টিকাতে আপোষের আশায় নতুন আজ ১২ মার্চ শুনানির নতুন তারিখ দিয়েছিলো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কিন্তু আজও কেউ হাজির হননি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল ৩-এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন বলেন, ‘শাকিব-অপুর তৃতীয় ও শেষ শুনানি হয়েছে আজ। দুই পক্ষের কেউই আজ উপস্থিত ছিলেন না। তাই ডিভোর্সের সালিশী প্রক্রিয়া নিষ্পত্তি হয়েছে। এখন থেকেই তারা আর স্বামী-স্ত্রী নন।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের। দীর্ঘদিন এসব ছিল অপ্রকাশিত। সন্তান কোলে গেল এপ্রিলে প্রকাশ্যে এসে সব খবর ফাঁস করে অপু। এরপর শাকিব খান তার স্ত্রী অপুকে তালাকের সিদ্ধান্ত নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসশাকিব খান
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ইউএস বাংলার উড়োজাহাজ ছিটকে পড়ে বহু হতাহতের আশঙ্কা

পরবর্তী

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ইউএস বাংলা উড়োজাহাজের দুর্ঘটনা

পরবর্তী
ইউএস বাংলা

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ইউএস বাংলা উড়োজাহাজের দুর্ঘটনা

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল

সর্বশেষ

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT