চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এখন তো তুমি ব্যস্ত, তোমার সিডিউল পাওয়া কঠিন!’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ন ১৯, এপ্রিল ২০২১
বিনোদন
A A

কবরী নির্মিত ও অভিনীত শেষ ছবি ‘এই তুমি সেই তুমি’। চলমান করোনাকালের ফাঁকে ফাঁকে শেষ করেছেন এর শুটিং। বাকি ছিলো সম্পাদনা ও ডাবিং এর কাজ। সেটির কাজও তিনি একটু একটু করে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু শেষ আর করা হলো না। তার আগেই তিনি বিদায় নিলেন!

শেষ ছবিতে কবরীর মেয়ে চরিত্রে অভিনয় করেন নবাগতা নিশাত নাওয়ার সালওয়া। গত ২৪ মার্চ বরেণ্য এই অভিনেত্রীর সঙ্গে ডাবিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। আর ৫ এপ্রিল সর্বশেষ ফোনে কথা হয় দুজনের। যা এখন শুধুই স্মৃতি!

সালওয়া জানালেন এই কিংবদন্তীর সঙ্গে কাজ করার নানা অভিজ্ঞতার কথা।

সালওয়ার ভাষ্য, ‘২৪ মার্চ আপার সঙ্গেই সারাদিন ছিলাম। এদিন আমাদের ছবির ডাবিং হয়। আমার অংশের কাজ পুরোপুরি শেষ হয়েছিল। আমি বলব, আমার জন্য বড় একটি অভিজ্ঞতা হলো এই ছবি।’

শুধু অভিজ্ঞতাই নয়, কবরীর নায়িকা হওয়াটা তার জন্য বড় প্রাপ্তি হিসেবে মনে করেন। ‘কবরী আপার ছবিতে নায়িকা হওয়াটা আমার জীবনের বড় প্রাপ্তি। অনেক সময় পরিচয় করিয়ে দেওয়া হয়, অমুক নায়কের নায়িকা। কিন্তু আমাকে সবাই বলেন, তিনি কবরীর নায়িকা। এটার চেয়ে তো বড় আর কিছু নেই। এক বছরের বেশি আমি উনার সংস্পর্শ পেয়েছি। অবশ্যই আমি ভাগ্যবতী।’ বললেন সালওয়া।

কাজ করতে গিয়ে কবরী পরিবারের সদস্য হয়ে গিয়েছিলেন সালওয়া। সন্তানের মতোই তাকে দেখতেন কবরী। বিষয়টি নিয়ে সালওয়া বলেন, ‘একটা সন্তানের সঙ্গে মা কী করেন? বকা দেন, রাগ করেন আবার আদর করেন। উনি তা-ই করতেন। প্রথম প্রথম আমার মন খারাপ হতো। পরে বুঝলাম, আরে না, তিনি তো আমার ভালো চান বলেই এভাবে বলেন। আমি বলব, উনি অভিমানী ছিলেন। মানুষ যার ওপর অধিকার রাখে তার সঙ্গেই রাগ করেন। তিনি চাইতেন, আমার অভিনয় যেন পারফেক্ট হয়- তাই বকা দিতেন। আর ঘরোয়া কবরী খুবই সিম্পল। তার বাসায় গেলে বোঝাই যেত না, উনি এত বড় অভিনেত্রী।’

Reneta

কবরীর সঙ্গে সর্বশেষ কথা প্রসঙ্গে সালওয়া বলেন, “কিছুদিন আগে চাঁদপুরে ‌‌‘বুবুজান’ চলচ্চিত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কবরী আপা নিজেই ফোন দিতেন। খোঁজ খবর নিতেন। গত ৫ এপ্রিল ফোন দিয়েছিলেন। মজা করে বললেন, ‘এখন তো তুমি ব্যস্ত, তোমার সিডিউল পাওয়া কঠিন! এখন তো বাসায় আসবে না!’ আমি বললাম, ‘আপা কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আমি শিগগিরই আসবো।’ চট করে কবরী আপা বললেন, ‘এখন আসার দরকার নাই। আমার শরীর খারাপ, জ্বর। সুস্থ হই, তারপর এসো।’ সেই জ্বরটাই কাল হলো। আপা আর সুস্থ হলেন না।”

সালওয়া জানালেন, তাদের ছবির শুটিং পুরোপুরি শেষ। পোস্ট প্রোডাকশনের কাজ হলেই ছবিটি মুক্তি পেত। কবরী মুক্তির জন্যই প্রস্তুতি নিচ্ছিলেন।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবরীডাবিংনায়িকাবুবুজানলিড বিনোদনশুটিংশেষ ছবিসালওয়াসিডিউলসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢামেকের সামনের ফুটপাত

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল স্বর্ণের দাম

এপ্রিল ১৫, ২০২৬

লুইজিয়ানার রাস্টনে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ

এপ্রিল ১৫, ২০২৬

কানাডায় ক্ষমতাসীন দল লিবারেল পার্টির সংখ্যাগরিষ্ঠতা অর্জন

এপ্রিল ১৫, ২০২৬

পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT