চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন তাদের শপিং মলের খবর পাওয়া যাচ্ছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন মুখে তারা জনগণের কাছে ভোট চাইবে, তারা গণহত্যা করেছে, লুটপাট করেছে, জ্বালাও পোড়াও করেছে, মায়ের সামনে সন্তানকে হত্যা করেছে, স্ত্রীর সামনে স্বামীকে। দেশের বাইরে মানি লন্ডারিংয়ের খবরও পাওয়া গেছে তাদের বিরুদ্ধে, এখন তাদের শপিং মলের খবরও পাওয়া যাচ্ছে।

রোববার বিকেলে আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলেন কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি আরো বলেন,  পঁচাত্তরের পরে যারা মুক্তিযোদ্ধা তারা পথে বসলো আর যারা যুদ্ধাপরাধী তাদের ক্ষমতায় বসানো হলো। সেই সময়ে রাষ্ট্রদূত হলো কারা, যারা বঙ্গবন্ধুর খুনী। দেশের বাইরে তাহলে দেশের ভাবমুর্তি কোথায় থাকলো? এসব ঘটনা স্বাধীন দেশে বিশ্বাসীরা কিভাবে মেনে নিতে পারে? স্বাধীনতার কথাও বলবেন আবার যুদ্ধাপরাধীর মদদদাতাদের নিয়ে দল গঠন করবে সেটা কিভাবে হতে পারে?  আমরা এদেশকে এগিয়ে নিতে যাই আর তারা পেছনে টানে।

প্রধানমন্ত্রী যোগ করেন, তারা আবার স্বপ্ন দেখে ক্ষমতায় যাওয়ার, নির্বাচনে যাওয়ার। দেশের মানুষ যদি উন্নতি চান তাহলে তাদের ভোট দিতে পারে না। যারা সৃষ্টি করে তাদের মায়া থাকে, যারা উড়ে এসে জুড়ে বসে তাদের থাকে না। বাংলাদেশকে নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দিবো না, খেলতে পারবে না।

Banglabid

এসময় তিনি বঙ্গবন্ধুর নানান সময়ের কথা টেনে বলেন,  ৬৬ সালে তাকে গ্রেফতার করা হয়। এরপর একটার পর একটা মামলা। সোহরাওয়ার্দীতেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু। এখানে দাঁড়িয়েই ১০ জানুয়ারি তিনি ঘোষণা দিয়েছিলেন কিভাবে বাংলাদেশ গড়ে তোলা হবে। ১০ জানুয়ারির আগে নানানভাবে তিনি প্রাণে বেঁচে যান। যুদ্ধকালীন ও যুদ্ধপরবর্তী সময়ে দেখেছি বঙ্গবন্ধুকে সবভাবে সাহায্য করতেন আমার মা। মা বাইরে যেতেন না। কিন্তু বাবার কাজে সবসময় তাকে পাশে দেখেছি। তিনবছর মাত্র সময় পেয়েছিলেন তিনি। সেই সময়ে চেয়েছিলেন দেশকে গড়ে তুলতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

সোলো ট্রাভেলিংয়ের নিরাপত্তা ও পরিকল্পনার ক্ষেত্রে যা জরুরি

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় প্রকাশ

আগস্ট ১০, ২০২৬
ছবি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান (সংগৃহীত)।

ফেলের হার বাড়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

আগস্ট ১০, ২০২৬

হরমুজ খুললে পরমাণু ইস্যুতে ইরানকে ছাড় দেওয়ার সম্ভাবনা ট্রাম্পের

আগস্ট ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গাইবান্ধায় স্কচটেপ দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT