চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন কী করবেন মির্জা ফখরুল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
মির্জা ফখরুল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট  ৮টি আসনে জয়লাভ করেছিল। যার মধ্যে ২টি গণফোরাম এবং ৬টি বিএনপির। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তা বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। এমনকি নির্বাচিত সদস্যরা শপথ নেবে না বলেও সিদ্ধান্ত জানিয়েছিল।

কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে শেষ পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া ৭ জন সদস্যই শপথ গ্রহণ করেন। যা শুরু হয়  ঐক্যফ্রন্টের অন্যতম নেতা সুলতান মুহাম্মদ ‍মনসুরের (মৌলভীবাজার-২) হাত ধরে।

ধারাবাহিক নাটকীয়তার পর শপথ গ্রহণ করেন ধানের শীষের আরেকজন প্রার্থী ও গণফোরাম নেতা মোকাব্বির খান ( সিলেট-২)। গণফোরাম থেকে তাকে বহিস্কারের স্লোগান উঠে। কিন্তু দুদিন আগে গণফোরামের জাতীয় কাউন্সিলে ঠিকই উপস্থিত ছিলেন মোকাব্বির খান। এ নিয়ে অবশ্য দলটির ভেতরে তুমুল বাকবিতণ্ডা চলে।

২৫ এপ্রিল ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ শপথগ্রহণ করলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবু বিএনপির এমপিদের শপথের মিছিল থেমে থাকেনি।

অবশেষে আজ সোমবার শপথ গ্রহণ করে মির্জা ফখরুল ইসলামকে একা করে দিলেন বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচিত চারজন সংসদ সদস্য।

শপথ নেওয়া চারজন হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া এবং বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।

Reneta

বিকেল ৫টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান।

এখন শপথের বাইরে আছেন শুধুমাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিবেন কিনা গত দুদিন আগে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট বলেছিলেন, ৩০ ডিসেম্বর নির্বাচন হয়নি। রাতের আধারে ভোট চুরি করা হয়েছে। এই নির্বাচনে আমরা শপথ গ্রহণ করব না বলে দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি। যে নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি সে নির্বাচনে শপথ গ্রহণের প্রশ্নই উঠে না।

এরপর দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা শপথ গ্রহণ করবেন তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছিলেন মির্জা ফখরুল।

এখন প্রশ্ন হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শপথ গ্রহণ করবেন, নাকি ইস্পাত কঠিন হয়ে একা দাঁড়িয়ে থেকে বাকি চার জন সংসদ সদস্যের বেলায় দলীয় শাস্তি নিশ্চিত করবেন?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মির্জা ফখরুলশপথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মিশন এক্সট্রিম’-এ কেন নেই দীপন, জানালেন সানী

পরবর্তী

মৃত্যুর আগে লেখা আরজু মনির চিঠিতে কী আছে?

পরবর্তী

মৃত্যুর আগে লেখা আরজু মনির চিঠিতে কী আছে?

আইরিন পারভীন বাঁধন: অমলিন অনন্য একজন

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT