চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনো বেতন পাননি ৩ লাখেরও বেশি পোশাক শ্রমিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

নির্ধারিত সময় ১৬ এপ্রিলের মধ্যে তৈরি পোশাক খাতের ৮৭ শতাংশ শ্রমিক মার্চ মাসের বেতন পেয়েছেন। যা সংখ্যার দিক থেকে ২১ লাখ ৫৯ হাজার ১০০ জন। বাকি ১৩ শতাংশ বা ৩ লাখ ১৩ হাজার ৩১৭ জন শ্রমিক এখনো বেতন পাননি।

বৃহস্পতিবার তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন- বিজিএমইএ এ তথ্য জানায়।

বাকি শ্রমিকরা ২০ এপ্রিলের মধ্যে বেতন পাবেন বলে জানায় সংগঠনটি। যদিও এর আগে বিজিএমইএ জানিয়েছিল, ১৬ এপ্রিলের মধ্যে বেতন সবার বেতন পরিশোধ করা হবে।

বিজিএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোর হিসাবই দিয়েছে সংগঠনটি। এর বাইরের কারখানাগুলোর তথ্য জানা যায়নি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানিয়েছে, বিজিএমইএর সদস্য ২ হাজার ২৭৪ প্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৬৬৫টি প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন পরিশোধ করেছে। অর্থাৎ ৭৩ শতাংশ প্রতিষ্ঠান শ্রমিকদের মার্চের বেতন পরিশোধ করেছে। এছাড়া ঢাকার ৯৭ এবং চট্টগ্রামের ১১৯ প্রতিষ্ঠানের বেতন পরিশোধ প্রক্রিয়াধীন।

এর আগে গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিজিএমইএ থেকে জানানো হয়, ২ হাজার ২৭৪ কারখানার মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় রয়েছে ৩৭২টি। যার মধ্যে মার্চের বেতন দিয়েছে ২০১ প্রতিষ্ঠান। গাজীপুরের ৮১৮ কারখানার মধ্যে বেতন দিয়েছে ৪৩২টি, সাভার আশুলিয়ায় ৪৯১টির মধ্যে বেতন দিয়েছে ২৪৩, নারায়ণগঞ্জে ২৬৯ পোশাক কারখানার মধ্যে বেতন দিয়েছে ১১৮, চট্টগ্রামের ৩২৪ কারখানার মধ্যে ১৫৬ এবং প্রত্যন্ত এলাকার ৪২টি গার্মেন্টসের মধ্যে ৩৬ গার্মেন্টসের মালিকরা মোট ১৯ লাখ ১৯ হাজার ৬০০ শ্রমিকের বেতন পরিশোধ করেছেন।

Reneta

বিপরীতে বুধবার পর্যন্ত এক হাজার ৮৮টি কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেননি মালিকরা।

বেতন না পেয়ে করোনাভাইরাসের এ দুর্যোগকালীন সময়েও মার্চ মাসের বেতন-ভাতার দাবিতে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা।

বৃহস্পতিবারও রাজধানীর মিরপুর, কমলাপুর ও বিমানবন্দর এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকশ শ্রমিক।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ১৬ এপ্রিলের মধ্যে সব পোশাক শ্রমিকের মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছিল সরকার। কিন্তু এখনও ৩০ শতাংশ শ্রমিক মার্চ মাসের বেতন-ভাতা পায়নি।

সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিন এ বিবৃতিতে বলেন, প্রায় ৩০ শতাংশ পোশাক শ্রমিক আজও মার্চ মাসের বেতন-ভাতা পেল না। অথচ ১৬ এপ্রিলের মধ্যে সব গার্মেন্টসে বেতন-ভাতা পরিশোধের জন্য নির্দেশ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী। এমনকি যেসব মালিক ১৬ এপ্রিলের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করবে না, তাদের কারখানার লাইসেন্স নবায়ন না করাসহ কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী। কিন্তু সরকারের নির্দেশ অমান্য করে মালিকরা বেতন-ভাতা পরিশোধ করেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোশাক শ্রমিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাহির বলে দূরে থাকুক

পরবর্তী

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ২ যুবকের মৃত্যু

পরবর্তী

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ২ যুবকের মৃত্যু

করোনাভাইরাস: হোক্কাইডো থেকে শিক্ষা নিতে পারি আমরা

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT