চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনকার নির্মাতাদের ছবি দেখেন না বুদ্ধদেব দাশগুপ্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২০ পূর্বাহ্ন ২২, মার্চ ২০১৮
বিনোদন
A A

বাংলা ভাষাভাষি মানুষের কাছে নির্মাতা হিসেবে অনন্য একটি নাম বুদ্ধদেব দাশগুপ্ত। মন্দ মেয়ের উপখ্যান, দূরত্ব, উত্তরা, তাহাদের কথা এবং লাল দরজার মতো ছবি নির্মাণ করেছেন তিনি। কতো তরুণ নির্মাতাদের কাছে এক স্বপ্নের নির্মাতা তিনি। অথচ প্রবীন এই নির্মাতা জানালেন, তরুণদের ছবি নাকি তিনি দেখনই না!

হ্যাঁ। সোজসুজি কথা বলতে পছন্দ করেন বুদ্ধদেব দাশগুপ্ত। সম্প্রতি কলকাতার ইনাডুইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের আসন্ন সিনেমা ‘উড়োজাহাজ’ নিয়ে কথা বলেন তিনি। আর সেখানেই সিনেমা নিয়ে নানা ভাবনা শেয়ার করেন সত্তর পারিয়ে যাওয়া এই নির্মাতা।

নতুন ছবি উড়োজাহাজের মুক্তি নিয়ে এতো তাড়াহুড়ো নেই তার। তিনি মনে করেন, আগে ফেস্টিভালগুলোতে যাক। চলচ্চিত্র বুঝতে পারা মানুষগুলো আগে এই ছবিটি দেখুক। তারপর অন্য চিন্তা করবেন বলেও জানান তিনি।

গেল বছরেই ‘উড়োজাহাজ’ নামের সিনেমাটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। কিন্তু মাঝখানে অসুস্থ হয়ে যাওয়ায় কাজকর্ম থেকে কিছুদিন বিশ্রামে ছিলেন। কিন্তু সুস্থ হয়েই নেমে পড়লেন নির্মাণে। উড়োজাহাজ নামের সিনেমাটির কাজও এই মুহূর্তে শেষের দিকে। ছবিতে নারী চরিত্রে অভিনয় করেছেন পার্ণো মিত্র। এছাড়াও পুরুষ চরিত্রে আছেন চন্দন রায়।

একজন কার মেকানিকের আকাশে উড়ার গল্প নিয়ে নির্মিত হবে ‘উড়োজাহাজ’। যার চিত্রনাট্য লিখেছেন বুদ্ধদেব নিজেই। একটি সংবাদপত্রে একজন কার মেকানিকের উড়োজাহাজে উড়ার গল্প থেকে সিনেমাটি অনুপ্রাণিত বলে ‘এই সময়’কে জানিয়েছেন নির্মাতা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উড়োজাহাজপার্ণো মিত্রবুদ্ধদেব দাশগুপ্তলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ডোনাল্ড ট্রাম্প

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের দিন কেমন থাকবে সারাদেশের আবহাওয়া?

মার্চ ২০, ২০২৬

ইউরোপের চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় হামলা-অগ্নিসংযোগ

মার্চ ২০, ২০২৬
মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

পলিথিনে মোড়ানো নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

মার্চ ২০, ২০২৬

ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT