চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও ধ্বংসস্তূপ শেখ আবু নাসের স্টেডিয়াম

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:৫৭ অপরাহ্ন ২৪, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

খুলনা থেকে: ৬ এপ্রিল, ২০১৬। শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা। আগের দিনের টর্নেডোতে স্টেডিয়াম যেন রূপ নেয় ধ্বংসস্তূপে। দুমড়ে-মুচড়ে পড়ে যায় ইলেকট্রিক সাইডস্ক্রিন। ভেঙে যায় হসপিটালিটি বক্সের একাংশের ছাদ। গ্যালারি, মিডিয়া সেন্টার আগের দিনের ঝড়ে ক্ষত-বিক্ষত।

২৪ এপ্রিল, ২০১৮। শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা। দুই বছর পরও দেশের অন্যতম আন্তর্জাতিক ভেন্যুর সেই একই চেহারা! দীর্ঘ সময়ে পরিস্থিতির উন্নতি হয়নি একটুও। আগের মতোই ধ্বংসস্তূপের নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে! প্রথম শ্রেণির ম্যাচ আয়োজন তাতে কষ্টসাধ্য। যতটুকু মেরামত না করলেই নয়, ততটুকু দিয়েই কাজ চালানো হচ্ছে। মেরামত করা হয়েছে দুটি ড্রেসিংরুম ও ম্যাচ রেফারির কক্ষ। বাকি সবকিছুর অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।

দুই বছর পেরিয়ে গেলেও কেন সংস্কার হয়নি সে প্রসঙ্গে ভেন্যুর ম্যানেজার আব্দুস সাত্তার কচি চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘মাঠের মালিক মূলত জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এটা মেরামতের এখতিয়ার তাদেরই। বিসিবির পক্ষ থেকে অসংখ্যবার চিঠি দিয়ে মাঠের পরিস্থিতি জানানো হয়েছে। এপর্যন্ত চারবার এনএসসির পরিদর্শক দল মাঠ দেখে গেছে। ক্ষতির তালিকা নিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত মেরামতের কোনো উদ্যোগ নেয়া হয়নি।’

ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্টেডিয়ামের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা। সেই ধাক্কাও কাটিয়ে উঠতে পারেনি ভেন্যুটি। ক্যাবল এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে বিদ্যুৎ সাপ্লাই নাজেহাল অবস্থায়। দোতলা পর্যন্ত কোনোরকমে কাজ চালিয়ে নেয়া যাচ্ছে। তবে তৃতীয় ও চতুর্থ তলার বিদ্যুৎ ব্যবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। ড্রেসিংরুমের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও শতভাগ কার্যকর নয়। যে কারণে এসির পাশাপাশি কাজ চালিয়ে নিতে হচ্ছে ফ্যান দিয়েও।

সংস্কার না হওয়ায় মিডিয়া সেন্টারের চারতলা ভবনজুড়ে শ্যাওলার ছোপ ছোপ দাগ দূর থেকেই দৃশ্যমান। গ্যালারির চেয়ারগুলো ভেঙে পড়ে আছে। এই মাঠ যেন টাইগারদের পয়মন্ত ভেন্যুর কঙ্কাল!

বিসিএলের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে মঙ্গলবার এ মাঠেই মুখোমুখি হয়েছে নর্থ জোন ও সাউথ জোন। সাত মাস পর বিসিএল খেলতে নেমেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। এনামুল হক জুনিয়রকে ছাড়িয়ে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেটের রেকর্ড নিজের করে নিলেন আব্দুর রাজ্জাক। সেসব দেখার জন্য মাঠে উপস্থিত ছিলেন কেবল জনাবিশেক দর্শক। জীর্ণ গ্যালারি, শীর্ণ স্টেডিয়াম দেখে মাঠে আসার আগ্রহই যেন হারিয়ে ফেলেছেন খুলনার ক্রিকেটভক্তরা!

Reneta

বিসিএলের ম্যাচ পড়ায় যেন বিপাকেই পড়ে গেছেন আব্দুস সাত্তার কচি। এত সীমাবদ্ধতার মধ্যে কীভাবে চারদিনের ম্যাচটি ‘ম্যানেজ’ করা যায় সেই চিন্তায় রাতের ঘুম কেড়ে নিয়েছে তার। বাঁশের কাঠামো দিয়ে বানানো হয়েছে অস্থায়ী সাইডস্ক্রিন। বাতাসের বেগ বাড়লে ভেঙে পড়ার শঙ্কার মাঝেই চলছে ম্যাচ। ভেন্যু ম্যানেজার জানালেন, ম্যাচ শুরুর আগে দুবার ভেঙে পড়েছিল সাইডস্ক্রিন।

শত হতাশার মাঝেও আশার ক্ষীণ আলো দেখছেন কচিও। বিসিবি মাঠের গ্যালারির একটি অংশ দোতলা পর্যন্ত বর্ধিত করতে চায়। যদি এনএসসি অনুমোদন দেয় তাহলে বাজেট বড় আকারের হবে। তাহলে হয়ত গ্যালারির কাজের সঙ্গে সেরে ফেলা যাবে মেরামতের কাজও।

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসশেখ আবু নাসের স্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ধানের শীষে ৫০% ভোট পড়েছে, ৩২% দাঁড়িপাল্লায়

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান গ্রেপ্তার নন: ভিডিও বার্তা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভালোবাসা, স্বাধীনতা ও সাংবাদিকতার দীর্ঘ যাত্রা: শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT