পরিবেশ

এখনও টিকে আছে বিরল প্রজাতির মদনটাক

এখনও টিকে আছে বিরল প্রজাতির মদনটাক

বিরল প্রজাতির পাখি মদনটাক টিকে আছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সিংহারি গ্রামে। তবে নিরাপত্তা এবং খাবারের অভাবে এখান থেকেও দিন দিন কমে যাচ্ছে দুর্লভ পাখিগুলো।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার এই সিংহারি গ্রাম একেবারে ভারত সীমান্তে। এখানকার একটি শিমুল গাছে আঠারো বছর বাসা বানিয়ে আছে বিলুপ্তপ্রায় প্রজাতি মদনটাক।

প্রতিবছর প্রজনন মৌসুমে এখানে আসে এই পাখির দল। পরে বাচ্চা বড় হলে উড়ে চলে যায়। এবার এসেছে ছয় জোড়া মদনটাক। ডিম পেরে ছানাও ফুটিয়েছে চারটি।

নতুন অতিথিদের পাহারা দিচ্ছে দুটি মা-পাখি। দূর থেকে পাহারায় আছে গ্রামের মানুষও।

মদনটাক পাখিগুলোর বিচরণে শোভা বেড়েছে গ্রামের। এদের নিরাপত্তা রক্ষায় কাজ করছে স্থানীয় প্রশাসন বলে জানিয়েছে ঠাকুরগাঁও ইউএনও এমজে আরিফ বেগ।

২০১৬ সালেও এখানে ৩০টি পাখি এসেছিল। উপযোগী পরিবেশ হারাতে থাকায় প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য রক্ষাকারী এ পাখির সংখ্যা কমছে বলে মনে করছেন পাখিপ্রেমীরা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে 

বিষয়:ঠাকুরগাঁও
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…