চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনো অনেকে আমাকে ‘রবিন’ নামে উইশ করে: আইয়ুব বাচ্চু

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
২:১৬ অপরাহ্ন ১৬, আগস্ট ২০১৭
বিনোদন
A A
আইয়ুব বাচ্চু এলআরবি

আইয়ুব বাচ্চু। বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী। ব্যান্ড তারকা। তিনি গায়ক, লিড গিটারিস্ট, গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী। তিনি এলআরবির প্রধান। শ্রোতা আর ভক্তদের কাছে এবি (AB) নামে পরিচিত। আজ ১৬ আগস্ট তার জন্মদিন। দুপুরে চ্যানেল আই অনলাইনের সাথে কথা হলো তার।

শুভ জন্মদিন।

ধন্যবাদ।

কেমন আছেন?

খুবই ভালো আছি।

এত ভালো থাকার কারণ?

Reneta

কারণ আমার ভক্ত, শ্রোতা আর শুভাকাঙ্খীরা। তাদের শুভেচ্ছায় আমি ভীষণ ভাবে উচ্ছ্বসিত। এত এত উইশ আমি স্বপ্নেও ভাবতে পারিনি।

তার মানে এবার জন্মদিনটা আপনার কাছে বিশেষ মনে হচ্ছে?

হ্যাঁ, অবশ্যই। স্পেশালিটির আরেকটি কারণ হলো, আমার বাবা আজ আমাকে উইশ করেছেন। বাবা সকালে ফোন করে আমাকে অনেক দোয়া করলেন। এটা আমার জন্য বড় প্রাপ্তি।

পরিবারের অন্যদের কাছে থেকে শুভেচ্ছা পেয়েছেন?

হ্যাঁ। আমার এক ছেলে, এক মেয়ে। তারা আর আমার স্ত্রী রাতেই উইশ করেছে। তখন মজা করেছি আমরা।

আপনার ডাকনাম তো ‘রবিন’। এখনো কেউ এই নামে উইশ করে?

(একটু হেসে) হ্যাঁ করে। পরিবার এবং কাছের বন্ধুদের অনেকে এখনো এই নামে উইশ করে।

আইয়ুব বাচ্চু
আইয়ুব বাচ্চু

আজ সারাদিন কী কী পরিকল্পনা আছে?

আমার একটি ফ্যান ক্লাব আছে। তারা আজ বিকেলে আমার জন্মদিনের আয়োজন করেছে। বিকেলটা তাদের সঙ্গে কাটাব। তারাও আমার একটি পরিবার।

জন্মদিনে আপনার নতুন কোনো গান আসছে?

না। জন্মদিনে নতুন কোনো গান করিনি।

জন্মদিনে ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন।

তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা-যে কোনো কাজে আত্মবিশ্বাস ধরে রেখে সামনে এগিয়ে যান। দেখবেন সাফল্য আপনা-আপনি আপনার হাতে এসে ধরা দেবে। আর আপনারাদের হাত ধরে গড়ে উঠবে সম্ভাবনার বাংলাদেশ।

ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ।

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চু
শেয়ারTweetPin

সর্বশেষ

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় টিকাদান কর্মসূচি শুরু

এপ্রিল ৫, ২০২৬

মায়োর্কার বিপক্ষে হারের দোষ নিজেকে দিচ্ছেন রিয়াল কোচ

এপ্রিল ৫, ২০২৬

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার

এপ্রিল ৫, ২০২৬

মিয়ামির নতুন মাঠে প্রথম গোল মেসির, সুয়ারেজের গোলে পয়েন্ট বাঁচল

এপ্রিল ৫, ২০২৬

অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল থেকে ৭ পয়েন্ট এগোলো বার্সা

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT