চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনই স্পিন কোচ পাচ্ছেন না সাকিব-মিরাজরা

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:১৫ অপরাহ্ণ ১১, মে ২০১৭
স্পোর্টস
A A
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্পিন কোচ পাচ্ছে না সাকিবরা

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্পিন কোচ পাচ্ছে না সাকিবরা

বিসিবির তরফ থেকে বলা হয়েছিল, শ্রীলঙ্কা সফরেই স্পিন বোলিং কোচ পাবেন সাকিব-মিরাজরা। কিন্তু শ্রীলঙ্কা সিরিজ পার হয়ে গড়িয়েছে অনেকটা সময়। এখনও স্পিন কোচের সন্ধান পায়নি বিসিবি। পছন্দের তালিকায় তিন-চারটা নাম থাকলেও আসলে কে হবেন টাইগারদের পরবর্তী স্পিন কোচ তা ঠিক করতে পারেনি বিসিবি। সংস্থাটির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ছাড়া স্পিন কোচ নিয়োগ পাকা হওয়ার সম্ভাবনা নেই।

ফেব্রুয়ারিতে হায়দরাবাদ টেস্টের সময় আকরাম জানিয়েছিলেন, শ্রীলঙ্কা সফরে পরখ করে দেখা হবে সুনীল যোশিকে। তার কাজে সন্তুষ্ট হলে দেওয়া হবে দীর্ঘমেয়াদী দায়িত্ব। আকরাম এবার জানালেন, ‘স্পিন কোচ কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি। আশা করি কয়েকদিনের মধ্যে জানাতে পারব। তিন-চারজনের সঙ্গে আমাদের কথা হচ্ছে।’

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে স্পিন কোচ ছাড়াই খেলবেন সাকিব-মিরাজ-সাঞ্জামুলরা। বাংলাদেশ দলের সাবেক স্পিন কোচ রুয়ান কালপাগে বরখাস্ত হন গত বছরের আগস্টে। তারপর থেকে স্পিন কোচ ছাড়াই চলছে সাকিবদের অগ্রযাত্রা।

কালপাগের আগে টাইগারদের পেস বোলিং কোচ হিথ স্ট্রিক চলে যান ভারতের একটি একাডেমি দলের দায়িত্ব নিয়ে। তবে অল্প সময়ের মধ্যেই পেস বোলিং পরামর্শক হিসেবে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দেয় বিসিবি। গত সেপ্টেম্বরে ইংল্যান্ড সিরিজের আগে যোগ দেন এই ক্যারিবিয়ান গ্রেট। কিন্তু স্পিন কোচ নিয়োগের ব্যাপারটা ঝুলে আছে দীর্ঘসময় ধরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবিস্পিন বোলিং কোচ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান ৯: নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাঠামোগত পরিবর্তনের দাবি

জুলাই ১৫, ২০২৬
মাহদি আমিন

এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

জুলাই ১৫, ২০২৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অবরুদ্ধই থাকবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির

জুলাই ১৫, ২০২৬

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT