বলিউড তারকা কারিনা কাপুর খান এবং সাইফ আলী খানের ছেলে তৈমুর আলী খান পতৌদি কে এখনই পর্দায় দেখা যাবে না বলে জানিয়েছেন কারিনার মুখপাত্র। কদিন আগেই গুজব রটেছিল যে কারিনার ‘ভিরে দি ওয়েডিং’ ছবিতে তৈমুরকে দেয়া যাবে। সেই প্রসঙ্গেই এই কথা জানিয়েছেন তিনি।
তিনি এক বার্তায় জানান, ‘তৈমুরকে এখনই পর্দায় দেখা যাচ্ছে না। এটা স্রেফ গুজব। যারা তাকে পর্দায় দেখতে চান, তাদেরকে অপেক্ষা করতে হবে তৈমুর বড় হওয়া পর্যন্ত।’
তৈমুর ইতিমধ্যেই যেন তারকা বনে গেছে। তার ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কদিন আগেই মা-বাবার সঙ্গে সুইজারল্যান্ড ঘুরে এসেছে সে। তার কদিন পরেই মা এবং খালার সঙ্গে শুটিং সেটেও উপস্থিত ছিল তৈমুর। সব মিলিয়ে শোনা যাচ্ছিল হয়তো কারিনার পরবর্তী ছবি ‘ভেরি ডি ওয়েডিং’-এ অতিথি চরিত্রে থাকছে তৈমুর। ইন্ডিয়ান এক্সপ্রেস।








