চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক হয়ে কাজ করবে গীতিকবি সংঘ ও সুরকারদের সংগঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২০
বিনোদন
A A

গীতিকবিদের স্বার্থ-সম্মান এবং সংগীতাঙ্গনের নানা জটিলতা নিরসনের লক্ষ্যে গীতিকবি সংঘ বেশ কিছু উদ্যোগ নিয়েছে। যার মধ্যে অন্যতম ছিল কপিরাইট রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক। যে বৈঠকের মাধ্যমে কপিরাইট খসড়া আইনে সংযুক্ত করার জন্য ১০টি প্রস্তাবনা পেশ করা হয়।

এদিকে সাম্প্রতিক সময়ে সুরকারদের নিয়ে গঠিত হয়েছে নতুন সংগঠন- মিউজিক কমপোজার্স সোসাইটি বাংলাদেশ (এমসিএসবি)। সভাপতি হিসেবে এর নেতৃত্ব দিচ্ছেন নকীব খান।

গেল ২৮ আগস্ট দুটি সংগঠনের নেতারা বসেন যৌথ বৈঠকে। অনলাইনে আয়োজিত এই বৈঠকে গীতিকবি সংঘর উদ্যোগ ও প্রস্তাবনাগুলোকে সাধুবাদ জানান মিউজিক কমপোজার্স সোসাইটি, বাংলাদেশ-এর নেতারা।

বৈঠকের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয় সদ্য প্রয়াত তিন কিংবদন্তী আজাদ রহমান, আলাউদ্দীন আলী ও এন্ড্রু কিশোরকে স্মরণ করে।

উক্ত বৈঠকে দুটো সংগঠনই একহয়ে বাংলাদেশের সংগীতাঙ্গনের উন্নয়ন এবং সুরস্রষ্টা ও গীতিকবিদের স্বার্থ রক্ষার জন্য কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করে।গীতিকবি জুলফিকার রাসেলের সঞ্চালনায় এই বৈঠকে অংশ নেন সংঘের প্রধান সমন্বয়ক শহীদ মাহমুদ জঙ্গী। আরও উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির সদস্য আসিফ ইকবাল, লিটন অধিকারী রিন্টু, হাসান মতিউর রহমান, কবির বকুল, গোলাম মোর্শেদ, সালাউদ্দিন সজল, প্রীতম আহমেদ, জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও জয় শাহরিয়ার।

অন্যদিকে মিউজিক কমপোজার্স সোসাইটি, বাংলাদেশ-এর পক্ষ থেকে অংশ নেন সভাপতি নকীব খান, মহাসচিব ফরিদ আহমেদ, সহ-সভাপতি ফোয়াদ নাসের বাবু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী ইমন, প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক বাপ্পা মজুমদার, কার্যনিবাহী কমিটির সদস্য মানাম আহমেদ, আনিসুর রহমান তনু, রিপন খান, পার্থ মজুমদার ও এসআই টুটুল।

Reneta

বৈঠকে দুটি সংগঠনের নেতাদের মধ্যে সংগীত ও সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলাপ হয়। এই বৈঠক প্রসঙ্গে গীতিকবি সংঘের প্রধান সমন্বয়ক শহীদ মাহমুদ জঙ্গী বলেন, আমরা সংঘ করেছি গীতিকবিদের নৈতিক আর আর্থিক অধিকার রক্ষার জন্য। এখন আমরা যে যুদ্ধটা শুরু করেছি, সেটা বাস্তবায়ন হলে আমাদের যে খুব বেশি লাভ হবে তা নয়। কারণ আমরা বেশিরভাগই মধ্য বয়স অতিক্রম করে গেছি। আমাদের এই উদ্যোগ আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য।

শহীদ মাহমুদ জঙ্গী বৈঠকে উপস্থিত সুরস্রষ্টাদের উদ্দেশে আরও বলেন, সংগীতের বিকাশ ও সুস্থতার জন্য আমাদের একা এগিয়ে গেলে চলবে না। এগুতে হবে সবাইকে নিয়ে। ফলে যারা সুর করেন, বাজান- তাদের সঙ্গেও কথা বলা দরকার। কণ্ঠশিল্পীদের কোনও প্লাটফর্ম থাকলে তাদের সঙ্গেও আমরা বসতে চাইতাম। আশা করছি সেটিও শিগগিরই হয়ে যাবে। কারণ, এক হওয়া এখন সময়ের দাবি। আমাদের আর বসে থাকার সুযোগ নেই। সবার সম্মিলিত প্রচেষ্টা না থাকলে এই অচলায়তন ভাঙা সম্ভব নয়। আমাদের ছোট ছোট ভুল বোঝাবুঝি হতে পরে। সেগুলো সামলে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

এদিকে মিউজিক কমপোজার্স সোসাইটি, বাংলাদেশ-এর সভাপতি নকীব খান বলেন, গীতিকবি ও এমসিএসবি-এর মধ্যকার এই বৈঠকটি আসলেই ঐতিহাসিক। আমিও আগে কখনও গীতিকবি-সুরকারদের মধ্যে এমন মিলন দেখিনি। গীতিকবি সংঘ অলরেডি এগিয়ে গেছে তাদের নানা কার্যক্রমের মধ্য দিয়ে। আমরাও শুরু করেছি। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য একই। পার্থক্য নেই। সবাই দিন শেষে সংগীতের কল্যাণ চাই। যার জন্য দরকার ঐক্যবদ্ধ হওয়া। আমরা চাই সবাই এক হয়ে এগিয়ে যেতে। আর বিভাজন নয়। আশা করছি কণ্ঠশিল্পীদেরও একটা প্লাটফর্ম তৈরি হবে দ্রুত। একসাথেই আমরা কাজ করবো- সেটাই আমাদের মূল উদ্দেশ্য হোক। আমাদের এক নম্বর কাজ পারস্পরিক আস্থা আর শ্রদ্ধা অর্জন করা। এটা ঠিক থাকলেই আমরা একসঙ্গে নতুন কিছু করতে পারবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ ইকবালকবির বকুলজাহিদ আকবরনকীব খানপ্রীতম আহমেদলিড বিনোদনহাসান মতিউর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ফি আদায়ে ইরানকে উপসাগরীয় দেশগুলোর সমর্থন

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT