‘এ নিউ প্রফেট’ নামক ফিচার স্ক্রিপ্ট নিয়ে ২০১৭ এর অক্টোবরে লস এঞ্জেলসের স্লোন চলচ্চিত্র সম্মেলনে অংশ নেন বাংলাদেশি কাহিনীকার ও নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। ২৭-২৯ অক্টোবর অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি সুযোগ পান ‘এ নিউ প্রফেট’ নিয়ে কথা বলার।
বিশ্বের সেরা নির্মাতা ও বিজ্ঞানীদের মধ্যে সংযোগ স্থাপনের জন্য আয়োজিত ত্রিবার্ষিক এই সম্মেলনে অংশ নিয়ে ‘এ নিউ প্রফেট’ তার গল্পের জোরে জিতে নিয়েছে এক লাখ মার্কিন ডলার। এই অর্থ ‘এ নিউ প্রফেট’ নির্মাণের কাজে ব্যয় করা হবে।
‘এ নিউ প্রফেট’ এর গল্প বাংলাদেশের মানুষকে ঘিরে। প্রযুক্তি কীভাবে মানুষকে ও মানুষের জীবনকে বদলে দেয় ইতিবাচক বা নেতিবাচক ভাবে, সেটাই এ গল্পের মূল বিষয়। এক বছরেরও বেশি সময় ধরে ‘এ নিউ প্রফেট’ এর প্রস্তুতি নিয়েছেন সুমিতরা। ৯১ পৃষ্ঠা দীর্ঘ ফিচারটি রুপালী পর্দায় আনার অপেক্ষায় আছেন এখন তরুণ এই নির্মাতা।







