চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচে তিন দলের ভাগ্য নির্ধারণ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ২৪, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

এক ম্যাচে তিন দলের ভাগ্য নির্ধারণ! বুধবার রাতের ওল্ড ট্র্যাফোর্ড এরকমই একটা ম্যাচের সাক্ষী থাকছে। যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির। শহরের লাল বনাম নীলের এ ম্যাচে অবশ্য নজর রাখবে দূরে শহরের আরেক লাল দল লিভারপুলও।

এই মুহূর্তে লিভারপুলের ৩৫ ম্যাচে ৮৮ পয়েন্ট। ম্যানসিটির ৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট। ম্যানচেস্টার ডার্বিতে নীল জার্সির সিটির জিতে যাওয়া মানে আবার এক পয়েন্ট এগিয়ে যাওয়া। আর লাল জার্সির ইউনাইটেড যদি আটকে দিতে পারে সিটিকে বা হারিয়ে দেয়, তাহলে তিন ম্যাচ আগে কিছুটা সুবিধা তো পাবেই ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। সিটি-লিভারপুলের সঙ্গে এ ম্যাচ ম্যানইউর শেষ চারের ভাগ্যও অনেকটা নির্ধারণ করবে।

সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইউনাইটেডকে নিয়ে। ওলে গানার সোলশেয়ারের দল হঠাতই হারের ‍বৃত্তে। এভারটনের কাছে চার গোল হজমের পর অশান্তি ইউনাইটেডের অন্দরে। বিশ্লেষকদের আলোচনায় বারবার উঠে আসছে পগবা-র‍্যাশফোর্ডরা কতটা লড়াই চালাতে পারবেন আগুয়েরো-স্টার্লিংদের বিরুদ্ধে।

যদিও কোচ ওলে গানার জোরের সঙ্গে দাবি করছেন, ‘আমার দলের ফুটবলারদের অনেকের মধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডের ডিএনএ আছে।’

সিটি কোচ গার্দিওলা অবশ্য কোনরকম ঝুঁকি না নিয়ে চূড়ান্ত সতর্ক থাকতে চাইছেন। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগের ম্যাচে জিতেও শেষ রক্ষা হয়নি। ছিটকে জেতে হয়েছে সিটিকে। সেসব মাথায় রেখেই বার্সেলোনা সাবেক কোচের মন্তব্য, ‘লিভারপুলের স্কোয়াড অনেক বড়। তারা সঠিক সময়ে ফর্মে এসেছে। আমার দলের এক ইঞ্চি ভুলের জায়গা নেই। তা হলেই সব শেষ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলম্যানইউম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT