এক মিলিয়ন ছাড়িয়েছে সানি লিওনের টুইটার ফলোয়ার সংখ্যা। সোমবার এক টুইট বার্তার এটি নিশ্চিত করেন সম্প্রতি সময়ে বলিউডের আলোচিত এ অভিনেত্রী।
টুইট বার্তায় তিনি জানান, আমার এক মিলিয়ন বন্ধুকে ধন্যবাদ। আমি তোমাদের সবাইকে ভালোবাসি।
ভারতীয় বংশোদ্ভূত এ কানাডীয় নাগরিকের বলিউডে যাত্রা শুরু জিসাম-২ সিনেমায় ইজনার চরিত্র দিয়ে।
তবে তিনি আলোচনায় আসেন সালমান খানের বিগ বস সিজন-৫ এ পরফরম করার মধ্য দিয়ে। এরপর তিনি হিন্দি সিনেমার পাশাপাশি অভিনয় করেছেন তামিল তেলুগ ও কন্নড় সিনেমায়ও।
২০১৫ সালে সানি লিওনের সব চেয়ে আলোচিত সিনেমা ‘এক পেহেলি লীলা’।






