চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নাটকের মধ্যে ছয়টি চরিত্রে নওশাবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২২
বিনোদন
A A

ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে দর্শকপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এক নাটকে ছয়টি চরিত্রে অভিনয় করলেন। এ অভিনেত্রী জানান, ঈদের জন্য নির্মিত তার অভিনীত এ নাটকের নাম ‘ভাই খুব সেনসেটিভ’।

হারুন রুশোর চরনা ও পরিচালনায় ৭ পর্বে নির্মিত এ নাটকটির শুটিং শেষ হয়েছে। ঈদে একটি বেসরকারি টিভিতে ‘ভাই খুব সেনসেটিভ’ প্রচার হবে বলে জানালেন নওশাবা। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, তিনদিনে ছয়টি চরিত্র করতে হয়েছে।

‘প্রতিদিন দুটি করে চরিত্রের শুটিং করতে হয়েছে। অল্প সময়ের মধ্যে লুক এবং কস্টিউম পরিবর্তন করে চরিত্রে ঢুকতে বেশ ধকল গেছে। তিনদিনে ছয়টি চরিত্র করাটা চ্যালেঞ্জিং ছিল। সময় স্বল্পতার থাকার পরও চেষ্টা করেছি প্রতিটি চরিত্রে সঠিকভাবে উপস্থাপনের।”

নওশাবা জানান, এ নাটকে তাকে ভিক্ষুক, গৃহকর্মী, ডাক্তার, বস্তির মেয়ে, নায়িকাসহ মোট ছয় চরিত্রে দেখা যাবে।

অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেন সৈয়দ শিপুল, মুকিত জাকারিয়া, এনিলা তানজুম, আনিসুল হক বরুণ, আনোয়ার হোসেন, অনুভব মাহবুব, শরিফুল, সূচনা শিকদার, জয়া প্রমুখ।

নওশাবা বলেন, নিজের কাছে নিজের কাজ নিয়ে সৎ থাকাটা খুব জরুরী। আমি সবসময় তাই করি। শুরুতে সাতটি চরিত্র করার কথা ছিল। কিন্তু পরিচালককে বলেছিলাম, সম্ভব হবে না। যদি করি সবগুলো ঠিকভাবে এত কম সময়ে হয়তো ফুটিয়ে তুলতে পারবো না।

Reneta

”আমার ধারণা এ কাজটি যদি বেশি বাজেটে ওটিটিতে বা সিনেমাতে করা যেত তাহলে হয়তো আরও বেশি সময় নিয়ে আরও চমৎকারভাবে করা যেত।”

‘ভাই খুব সেনসেটিভ’ নাটকটি ছাড়াও ঈদের জন্য চাঁদের হাট নামে আরেকটি নাটক করেছেন। জানান, এই কাজটি আমি যেমন তেমনই। যে সবসময় পরিবারকে ভালোবাসে ও খুব মিষ্টি ধাঁচের এবং হাসিখুশি। চাঁদ রাতে তারকাবহুল ‘চাঁদের হাট’ প্রচার হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের নাটকনওশাবালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT