চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক দশকেও চালু হয়নি কোটি টাকার টার্মিনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

জয়পুরহাটে কোটি টাকা ব্যয়ে ট্রাক টার্মিনাল নির্মাণের এক দশক পরও চালু হয়নি টার্মিনালটি। শহরে চলাচলের একমাত্র সড়কের উপর যত্রতত্র থেমে থাকছে ট্রাক। যানজটে পড়ে নাকাল শহরবাসী।

শহর থেকে দুই কিলোমিটার দূরে ছয় একর জায়গার ওপর ১ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় জয়পুরহাট ট্রাক টার্মিনাল। ২০০৫ সালের ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে টার্মিনালটির যাত্রা শুরু হয়। পর্যাপ্ত জায়গা থাকলেও দীর্ঘ এক দশক ধরে এ টার্মিনালটি ব্যবহার না করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাক দাড় করিয়ে রাখছেন ট্রাক মালিকরা।

স্থানীয় একজন ট্রাক শ্রমিক বলেন, ট্রাক মালিকগণ ১০-২০ টাকা পৌর টোল থেকে রেহাই পাওয়ার জন্য টার্মিনালে ট্রাক রাখেন না। স্কুলের সামনে সবসময় ট্রাকের ভীড় থাকে উল্লেখ করে স্থানীয় এক স্কুল শিক্ষার্থী অভিযোগ করেন, এতে করে চলাচলের অসুবিধা হয়।

শ্রমিকদের সাথে ট্রাক মালিক ও পৌর মেয়রের সমন্বয়হীনতার কারণেই টার্মিনাল চালু  হচ্ছে না বলে মনে করছেন শ্রমিক সংগঠনের নেতারা।

জয়পুরহাট ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জিয়াউর রহমান চৌধুরী বলেন,  জয়পুরহাট জেলা ট্রাক মালিক সমিতি সক্রিয় নয়। এদের সাংগঠনিক কোন কর্মকান্ড নেই বিধায় উনারা কোন নিয়ম নীতি না মেনে যত্রতত্র তাদের বাড়ির সামনে, বিভিন্ন পাম্পে, বিভিন্ন রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় এই গাড়ি পার্কিং করে।

শহরের যানজট নিরসনে ট্রাক টার্মিনালটি পুনরায় সচল করার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত পৌর মেয়র।
জয়পুরহাট পৌরসভার নব নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আমি যেদিন থেকে দায়িত্বভার নেবো জয়পুরহাট শহরের মধ্যে কোন ট্রাক দিনের বেলা ঢোকার কোন সুযোগ নাই। সব ট্রাকগুলো ট্রাক টার্মিনালে রাখা হবে। রাতের বেলা শহরে ঢুকে মাল লোড-আনলোড হবে।

পৌর চেয়ারম্যানের  এ আশ্বাস দ্রুত কার্যকরের মাধ্যমে একটি যানজটমুক্ত শহর উপহার দেয়ার পাশাপাশি জনদূর্ভোগ নিরসনে আন্তরিক হবেন এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।

ট্যাগ: জয়পুরহাট-ট্রাক টার্মিনালট্রাক টার্মিনাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক দশকেও চালু হয়নি কোটি টাকার টার্মিনাল

পরবর্তী

মাশরুম চাষ করে স্বাবলম্বী কলেজ ছাত্রী মৌ

পরবর্তী

মাশরুম চাষ করে স্বাবলম্বী কলেজ ছাত্রী মৌ

মাশরুম চাষ করে স্বাবলম্বী কলেজ ছাত্রী মৌ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT