চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক ঢিলে দুই পাখি’ মারলেন ঋতুপর্ণা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ন ১৫, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

মাত্র দু’দিনের জন্য ঢাকায় এসেছিলেন দু’বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রধান কারণ, রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিনীত ‘আহারে’ ছবির প্রদর্শনে অংশগ্রহণ!

সেটাতো করলেনই, সেই সঙ্গে সুযোগ বুঝে বাংলাদেশের ছবি ‘গাঙচিল’-এরও দু’দিন শুটিং সেরে নিলেন! পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল এটাকে বললেন ‘এক ঢিলে দুই পাখি’ মারা!    

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’-এর গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এ ছবি। উপন্যাসটি নিয়ে ওবায়দুল কাদের আগেই জানিয়েছেন, এটি কোন কাল্পনিক গল্প নয়। নোয়াখালীর একটি চর ‘গাঙচিল’ কে উপজীব্য করে পুরো উপন্যাসটি লেখা হয়েছে। ওখানকার মানুষের জীবনের নানা বিষয় ‘গাঙচিল’ উপন্যাসে উঠে এসেছে।

ওই এলাকার মানুষকে যেভাবে ঝড়, বন্যা আর জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়, সেসব সংগ্রামই উপন্যাসের উঠে এসেছে। ২০১৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল ‘গাঙচিল’।

ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল। যিনি এর আগে ‘এক কাপ চা’ নির্মাণ করেছিলেন। এই চিত্রপরিচালক বলেন, ফেরদৌসের সঙ্গে ঋতুপর্ণাকে নিয়ে দু’দিনে একটি গানের শুটিং করেছি। ৩০০ ফিট এবং এর আশপাশের বিভিন্ন রাস্তায় শুটিং হয়েছে। সোমবার-মঙ্গলবার দুদিন শুটিং করেছি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ঋতুপর্ণা আবার কলকাতা ফিরে গেছেন।

ফেরদৌস-ঋতুপর্ণা ছাড়াও ‘গাঙচিল’ ছবিতে আরও অভিনয় করছেন পূর্ণিমা, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ।

Reneta

পরিচালক নেয়ামূল চ্যানেল আই অনলাইনকে বলেন, ২৩ জানুয়ারি থেকে শেষ লটের শুটিং করবো। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তখন সবাই শুটিংয়ে অংশ নেবেন। টানা কাজের মাধ্যমে ক্যামেরা ক্লোজ করবো। ‘গাঙচিল’ ছবির মুক্তি দিতে চাই চলতি বছরের যে কোনো ঈদে। সেভাবেই পরিকল্পনা করে আগানো হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আনিসুর রহমান মিলনআহসানুল হক মিনুঋতুপর্ণাওবায়দুল কাদেরগাঙচিলতারিক আনাম খানপূর্ণিমাফেরদৌসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভালোবাসা দিবসে জোভান-নীহার ‘যে কথা বলা হয়নি’

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা কিছুটা কমার আভাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT