চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ডজন প্রিয় সিনেমা

আকা রেজা গালিবআকা রেজা গালিব
৮:০৮ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২০
বিনোদন
A A

আমি এমনিতেই একটু ঘরমুখো মানুষ। কাজ না থাকলে সময়টা আমি ঘরে কাটাতেই পছন্দ করি। আর সে সময়টায় সিনেমা আর বই আমার নিত্য সঙ্গী। ফলে করোনাকালে আলাদা করে কোনো সিনেমা দেখছি এমন নয়। আমার সিনেমা দেখতে ভাল লাগে তাই দেখি। সব ধরনের, যেকোন ভাষার।  ফলে খুবই মুশকিল পছন্দের ছবির একটা তালিকা করা। আরও মুশকিল তালিকাটাকে ৫টা এমনকি ১০টা ছবিতে সীমাবদ্ধ রাখা।

চ্যানেল আই অনলাইনের ‘প্রিয় সিনেমা’-বিভাগের অনুরোধে তাই একটু ঝামেলায় পড়ে গেলাম। কিন্তু অনুরোধ ফেলাতো কঠিন। তাই অনেক চিন্তা ভাবনা করে একটা তালিকা করেই ফেললাম। তবে ছবির নয়, এই তালিকাটা মূলত এখনও কাজ করে চলেছেন এমন নির্মাতাদের। কিন্তু তাদের মধ্যেও পছন্দের  ১০ জন বেছে নেয়া খুব কঠিন। আমি বাধ্য হয়ে বেছে নিয়েছি ১২ জনকে।  এই ১২ জন নির্মাতা যাঁদের নতুন কাজ দেখার জন্যে আমি সব সময় উন্মুখ হয়ে থাকি।

তাঁদের মধ্যে যেমন অপেক্ষাকৃত নবীন নির্মাতা আছেন আবার আছেন অশীতিপর নির্মাতাও।  আমার পছন্দের এই ছবিগুলো তাঁদের সেরা বা প্রতিনিধিত্বমূলক কাজ কোন মতেই বলা যাবে না। আমার কাছে এই ছবিগুলোর গুরুত্ব সম্পূর্ণই ব্যক্তিগত এবং ব্যাখ্যাতীত।

কিন্তু একটা ছোট ব্যাখ্যা জরুরী। শেষের ২ জন অনেকদিন ধরেই কোন কাজ করছেন না। কিন্তু সেই যুক্তিতে এদুটো ছবিকে তালিকা থেকে বাদ দেয়া সম্ভব হলো না। যাইহোক অনেক ব্যাখ্যা শেষে আমার একডজন:

অ্যা সেপারেশন: আসগর ফারহাদি

দ্য সন: দারদেনে ব্রাদার্স

Reneta

সুইট সিক্সটিন: কেন লোচ

মেমোরিজ অব মার্ডার: বং জুন হো

ওয়ান্স আপন অ্যা টাইম ইন আনাতোলিয়া: নুরি বিলগে

কিল বিল: কোয়াইন্টিন টারান্টিনো

অল অ্যাবাউট মাই মাদার: পেদ্রো আলমোদোভার

দ্য গ্রেট বিউটি: পাওলো সোরেয়েন্টিনো

দ্য রিটার্ন: আন্দ্রে পেট্রোভিচ 

রেইজ দ্য রেড ল্যানটার্ন: ঝ্যাং ইমু

ইন দ্য মোড ফল লাভ: ওয়াংকার ওয়াই

স্পিরিটেড অ্যাওয়ে: হ্যাওয়ে মিয়াজাকি

লেখক: চলচ্চিত্র সংগঠক ও নির্মাতা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরাননুরিপ্রিয় সিনেমালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT