পর্তুগালের অবিডোস-এ চলছে চকলেট মেলা। মেলার বিশেষত্ব হচ্ছে, সেখানে প্রদর্শিত হচ্ছে পৃথিবীর সবচাইতে দামী চকলেট। চকলেটের মূল্য ৭৭২৮ ইউরো যার মূল্য বাংলাদেশী টাকায় সাত লক্ষ আটাশি হাজার টাকা প্রায়।
চকলেটটি খাওয়ার যোগ্য সোনায় মোড়ানো। চকলেটের ভেতরে আছে পৃথিবীর সেরা জাফরানের পুর, হোয়াইট ট্রাফল, মাদাগাস্কারের ভ্যানিলা এবং সোনার টুকরা।
চকলেট মেলায় পৃথিবীর সবচাইতে দামী এই চকলেটটি প্রদর্শিত হয়েছে শুক্রবার। এই চকলেটের পাহারায় আছেন ইউনিফর্ম পরা দুইজন প্রহরী। চকলেটের প্রস্তুত কারক ড্যানিয়েল গোমেজ জানান, ডায়মন্ড আকৃতির এর এই চকলেট গিনিজ বুক অব রেকর্ডেও নাম লিখিয়েছে। এই চকলেটের বাক্সতে ৫৫০০টি সরোভস্কি ক্রিস্টাল যুক্ত করা আছে। এর আগে পৃথিবীর সবচাইতে দামী চকলেটের দাম ছিল ২৫০ ডলার।










