চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক কিশোরকে ইটভাটায় আটকে রেখে নির্যাতন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

লক্ষ্মীপুরে শাহজাহান নামে এক কিশোরকে ইটভাটায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে ওই ইটভাটার মাঝি ও মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তরা পালিয়ে গেলেও কিশোরটি এখন যন্ত্রনায় হাসপাতালের বিছানায় কাঁতরাচ্ছে।  এলাকাবাসীর দাবি, এই অভিযোগের দোষীরা যাতে শাস্তি পায়। 

 পাঁচ মাস আগে কুমিল্লার লালমাই এলাকার এবিএম ইটভাটার মালিক শাহনাজের ইটভাটায় কাজে যোগ দেয় শাহজাহান। প্রতিদিনের মতো ৫ মার্চ কাজ শেষ করার পরও অতিরিক্ত কাজ করার জন্য শাহজাহানকে চাপ দেয় ইটভাটার মাঝি বেলাল। শাহজাহান অপারগতা জানালে বেলাল ও তার দুই ভাই শাহজাহানের হাত-পা বেধে বর্বর নির্যাতন চালায়।

নির্যাতনের শিকার শাহজাহান বলেন, আগুনের লাকড়ী দিয়ে আমারে ছেক্যা দিয়ে, আমারে পিডাইছে।

অন্যদের সহায়তায় ইটভাটা থেকে পালিয়ে বাড়িতে চলে আসে শাহজাহান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসকরা বলছেন, শাহজাহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও আগুনের ছেঁকার কারণে শরীর স্বাভাবিক হতে অনেক সময় লাগবে।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম বলেন, তাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছিলো। তার আঘাত আছে: আই ভ্রুতে, থুতনিতে শেলাই আছে। এছাড়া তার হাতের ঘা-দাগ আছে।

Reneta

ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছে, শাহজাহানের পরিবার ও এলাকাবাসী।

শাজাহানের বাবা আব্দুস সোবহান বলেন, তিনি বাই(ভাই) মিলে মার-ধর করি পোলাড়ার(ছেলে) গায়ের ছাল(চামড়া) উডি(উঠাইয়া) ফেলাইছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কবির আহম্মদ বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দোষীদের রিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত বেলাল হোসেন ও তার দুই ভাইকে সাথে পাওয়া যায়নি। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লক্ষ্মীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরীন

জুলাই ৩১, ২০২৬

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT