চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক্সট্র্যাকশন’র সিকুয়েল আসছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ০৬, মে ২০২০
বিনোদন
A A

গল্প আরও বাকি আছে ‘এক্সট্রাকশন’ এর। জানা গেছে, নির্মাতা জো রুশো ‘এক্সট্র্যাকশন’ এর সিকুয়েলের গল্প লেখার কাজ শুরু করেছেন।

২৪ এপ্রিল মুক্তি পাওয়া ‘এক্সট্র্যাকশন’ এর গল্পটিও জো রুশোর লেখা। ভাই অ্যান্থনি রুশোর সঙ্গে ছবিটি প্রযোজনাও করেছেন তিনি। বাংলাদেশের রাজধানী ঢাকার গল্পে নির্মিত ‘এক্সট্র্যাকশন’  সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার পথে আগাচ্ছে।

এক টুইট বার্তায় নেটফ্লিক্স জানিয়েছে, ‘এক্সট্র্যাকশন’ নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে বড় প্রিমিয়ার হয়ে উঠার পথে আছে। মুক্তির প্রথম চার সপ্তাহে ৯০ মিলিয়ন দর্শকের পরিবারে প্রবেশ করবে ‘এক্সট্র্যাকশন‘।

Banglabid

‘এক্সট্র্যাকশন’ এর সফলতায় গর্বিত ক্রিস হেমসওয়ার্থ। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘সিনেমাটির জন্য দর্শকের প্রতিক্রিয়া দেখেআমরা দারুণ খুশি।’

হলিউডের ছবি হলেও ছবিটি নিয়ে মুখিয়ে ছিলেন বাংলাদেশ ও ভারতের দর্শক! এরইমধ্যে ছবিটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন অনেকে।

ছবিতে ‘টাইলার রেক’ চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। ছবির মূল এই চরিত্রটি অত্যন্ত শক্তিশালী। মৃত্যুর খুব কাছে থেকে এই চরিত্রটিকে একের পর এক অ্যাকশনে মেতে থাকতে দেখা যায়। ছবিতে ‘টাইলার রেক’ এর অ্যাকশন মুগ্ধ করেছে দর্শকদের।

Reneta

বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরে সাজানো হয়েছে ছবির কাহিনী। মুম্বাইয়ের এক গ্যাংস্টারের ছেলেকে অপহরণ করে ঢাকায় আটকে রাখে বাংলাদেশের এক গ্যাংস্টার। সেই ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করতে আনা হয় একজন মার্সেনারি ক্রিস হেমসওয়ার্থকে। চলে একের পর এক অভিযান।

ক্রিস হেমসওয়ার্থ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন হলিউডের ডেভিড হারবার, ডেরেক লুকের মতো তারকা। এছাড়া বলিউড থেকে দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদার মতো অভিনেতাদের।

‘ঢাকা’ সিনেমার শুটিং এর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর জানা যায় ভারতের আহমেদাবাদ এবং থাইল্যান্ডের ব্যাংকক শহরে ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। শুটিং এর জন্য ঢাকার আদলে বানানো হয় ছোট্ট একটি শহরও। ‘ঢাকা’ ছবির বেশ কিছু দৃশ্য বাংলাদেশে ধারণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক্সট্র্যাকশনক্রিস হেমসওয়ার্থজো রুশোনেটফ্লিক্সলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

পরবর্তী

প্রথম সন্তানের প্রথম ছবি!

পরবর্তী

প্রথম সন্তানের প্রথম ছবি!

করোনাভাইরাস: জীবন দিলেন আরও এক পুলিশ সদস্য

সর্বশেষ

ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

ছেলে-মেয়ে ও স্ত্রীসহ রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার, পুলিশ যা বলছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT