চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একে ধরিয়ে দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বখাটের ছুরিকাঘাতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী রিশার মৃত্যুর ঘটনায় তোলপাড় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যম। রিশার মৃত্যুর ঘটনা নিয়ে এবার ফেসবুকে পোস্ট দিলেন শহীদ সুরকার আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ।

ফেসবুক পোস্টে বখাটে ওবায়দুলের একটি ছবি শেয়ার করে শাওন মাহমুদ লিখেছেন, ‘জঙ্গির আরেক রূপ। ছড়িয়ে দিন ওবায়দুল খান নামে এই হত্যাকারীর ছবিটি। ওবায়দুল খান ইস্টার্ন মল্লিকা মার্কেটের বৈশাখী টেইলার্সে কাটিং মাস্টারের কাজ করতো। ছয় মাস আগে রিশার স্কুল ড্রেস বানানোর সময় ক্যাশমেমোতে উল্লেখ করা তার মোবাইল নম্বর ও বাসার ঠিকানার সূত্র ধরে ওবায়দুল খান তাকে প্রায়ই উত্যক্ত করতো। এক পর্যায়ে রিশা তার মোবাইল ফোন বন্ধ করে দেয়। এরপর সে প্রায়ই রিশার বাসার আশেপাশে থেকে তাকে বিরক্ত করতো।

এরপর সেই ঘটনার দিনের কথা উল্লেখ করে শাওন মাহমুদ লিখেছেন, ২৪ অগাস্ট দুপুরে স্কুল থেকে ফেরার সময় তাকে ছুরি দিয়ে পেটে ও হাতে প্রচণ্ড রকমের আঘাত করে এই ওবায়দুল খান। আজ ২৮ অগাস্ট ঢাকা মেডিকেল হাসপাতালে আহত রিশা মৃত্যবরণ করে।’

সবশেষে শাওন মাহমুদ লিখেছেন, এ ঘটনায় রিশার মা তানিয়া আহমেদ বাদী হয়ে রমনা থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে ওবায়দুল পলাতক। পুলিশ তাকে এখনো গ্রেফতার করতে পারেনি। একে ধরিয়ে দিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুরাইয়া আক্তার রিশা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT