চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই সমাজে ছাত্র-ছাত্রীদের কেউ মানুষ হিসেবে বিবেচনা করে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার হত্যাকাণ্ড দাগ কেটেছে সবার মনেই। এবার তাকে নিয়েই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রবাসী শিক্ষক আমিনুল ইসলাম।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘মেয়েটাকে একটা বখাটে ছেলে ছুরি মেরে হত্যা করেছে। স্কুল পড়ুয়া মেয়েটার বয়স কতোই বা হয়েছিলো ১৩ কি ১৪ বছর। অথচ মৃত্যুর আগে তাকে দেখে যেতে হয়েছে পৃথিবীর মানুষজনের নিষ্ঠুরতা।

যেই স্কুলের শিক্ষকদের সে হয়তো আজীবন শ্রদ্ধা করে এসছে, সেই স্কুলের কোনো শিক্ষক তাকে বাঁচাতে এগিয়ে যায়নি।

আজ একজন সাংবাদিক বন্ধুর স্ট্যাটাস থেকে জানতে পারলাম- ‘উইলস লিটল ফ্লাওয়ারের হতভাগ্য স্কুল ছাত্রী রিশা ছুরিকাহত হয় স্কুলের সামনের ফুটওভার ব্রিজে। সেখান থেকে সে রক্তাক্ত অবস্থায় এসে দাঁড়ায় স্কুলের ভেতরে, তখন তার পেটের বাম দিক থেকে রক্ত পড়ছিল। স্কুলের গাড়িটা পাশেই ছিল, কর্তৃপক্ষ তাকে গাড়িটা দেয়নি। কোনো শিক্ষক এগিয়ে আসেননি। এ অবস্থায় প্রথম কলেজ সেকশনের দুজন শিক্ষার্থী এসে ওর ওড়না খুলে পেটে বেঁধে রক্ত থামার ব্যবস্থা করে, তারা নিয়ে যায় পাশের ইসলামী ব্যাংক হাসপাতালে।

ওই হাসপাতালে নেয়ার পর গুরুতর কেস বলে তারা মেয়েটিকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। এই মেয়েটিকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে রিকশা করে। পুলিশ কেস হবে বলে স্কুল কর্তৃপক্ষ এগিয়ে আসেনি। স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নাকি বলেছেন- মামলা হবে, ধরা যাবে না। মেয়েটির মা’ই এইসব অভিযোগ করেছেন।’

শিক্ষকদের এমন ভূমিকার কথা জেনে আমিনুল ইসলাম লিখেছেন, ‘আজীবন জেনে এসছি বাবা-মায়ের পরে নাকি শিক্ষকরাই অভিভাবক। অথচ এই অভিভাবকদের সামনে মেয়েটির রক্ত গড়িয়ে পড়ছিলো, তাদের কোনো মায়া হলো না। তারা পুলিশ কেস হবে, এই চিন্তায় সামনে এসে দাঁড়ায়নি!

Reneta

অবশ্য মায়া হবেই বা কেন! স্কুল ব্যস্ত কিভাবে বেতন বাড়িয়ে টাকা ইনকাম করা যায় আর শিক্ষকরা ব্যস্ত কিভাবে প্রাইভেটে পড়িয়ে বাড়তি টাকা আয় করা যায়! এইতো কোন দিন যেন পত্রিকায় পড়লাম কোন স্কুলের শিক্ষকরা নাকি এক ছাত্রীকে মাত্র ৮০ টাকার জন্য এমন অপমান করেছে যে ওই ছাত্রী শেষমেশ আত্মহত্যা করেছে।’

সবশেষে আমিনুল ইসলাম লিখেছেন, ‘এই সমাজে ছাত্র-ছাত্রীদের কেউ এখন আর মানুষ হিসেবে বিবেচনা করে না। তাদের বিবেচনা করা হয় কেবল’ই অর্থ উপার্জনের একটা মাধ্যম হিসেবে। তাই তাদের রক্ত গড়িয়ে রাস্তায় পড়লেই বা কি, কিংবা তারা মরে গেলেই বা কি!

খারাপ লাগছে কেবল এই ভেবে যে- এই মেয়েটা মৃত্যুর আগে পৃথিবীতে তার চেনা পরিচিত মানুষগুলোর নিষ্ঠুরতা দেখে কেবল শারীরিক কষ্ট নয়, মানসিক কষ্ট নিয়ে ওপারে গেলো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুরাইয়া আক্তার রিশা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আইনশৃংখলা বাহিনী এখন আরো বেশি সতর্ক ও দক্ষ’

পরবর্তী

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ১৯ বছর

পরবর্তী

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ১৯ বছর

বাংলাদেশ সফরে দ্বিধা কাটছে ইংলিশদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT