শিল্প সাহিত্য

একুশে বইমেলা দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত

বইমেলা

ফাইল ছবি

করোনা মহামারীর কারণে অমর একুশের গ্রন্থমেলা কমপক্ষে দুই সপ্তাহ পিছানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

১ ফেব্রুয়ারি বই মেলা শুরু হচ্ছে না। সংস্কৃতি সচিব জানিয়েছেন, বইমেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।

এদিকে রবিবার সকালে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা চ্যানেল আই অনলাইনকে জানান, চলমান করোনা পরিস্থিতির কারণে বইমেলা দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে এখনও অফিশিয়াল চিঠি পাইনি। তা পেলেই এ বিষয়ে আমরা বক্তব্য দিবো।

গত বছরও করোনার কারণে একুশে বইমেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। পরে বিধিনিষেধের মাঝে ১৮ মার্চ মেলা শুরু হয়।

বিষয়:অমর একুশে গ্রন্থমেলা একুশে বইমেলা বইমেলা ২০২২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…