পহেলা বৈশাখে টিএসসি এলাকায় নারী নির্যাতনের ঘটনায় মনির ও মোহন নামের দুজনকে আটক করেছিলো শাহবাগ থানা পুলিশ। এরপর তাদের তুলে দেওয়া হয় ওই ঘটনার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে।
ডিবির জিজ্ঞাসাবাদে তারা জানায়, পহেলা বৈশাখের ঘটনায় নয়, তবে একই ২১ শে ফেব্রুয়ারিতে নারী লাঞ্ছনায় জড়িত ছিলেন।
পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার ঘটনায় যে আট জনের ছবি প্রকাশ করে পুরষ্কার ঘোষণা করা হয়েছিলো এই দুজনের নাম তাতে ছিলো না।
২১ ফেব্রুয়ারির ঘটনা নিয়ে ওইসময় ডেইলি ঢাকা ট্রিবিউনে যে ছবি প্রকাশিত হয়েছিলো সেই ছবি নিজেদের বলে স্বীকার করেছে আটককৃতরা।






