বিনোদন

একাধিক নতুন ছবি নিয়ে ফিরবেন শাহরুখ

‘পিকে’ নির্মাতা রাজ কুমার হিরানীর ছবিসহ ‘পাঠান’ নামের একটি ছবিতেও অভিনয়ের কথা শোনা যাচ্ছে শাহরুখ খানের...

শাহরুখ খান sunglasses পরা, ক্যাজুয়াল পোশাক পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ক্যামেরার দিকে তাকিয়ে, sunglasses পরা, casual পোশাক পরা ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুই বছরেরও বেশি সময় পার হয়ে গেছে নতুন সিনেমা নিয়ে কোনো প্রস্তুতিই লক্ষ্য করা যাচ্ছে না বলিউড বাদশা শাহরুখ খানের মধ্যে। এদিকে তার দর্শক অনুরাগীরা প্রতিদিনই জানতে চাইছেন, নতুন ছবি নিয়ে কবে ফিরবেন কিং খান?

ইতোপূর্বে অনেক পরিচালকের সাথে তার কাজ করার গুঞ্জন শোনা গেলেও তার কোনটিই এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তবে এবার মনে হচ্ছে রাজ কুমার হিরানীর সিনেমায় চুক্তিবদ্ধ হতে আর বেশি দেরি নেই!

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, চলতি বছরেই হিরানীর সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল। যেটিতে অভিনয় করবেন শাহরুখ। তাদের ভেতর সব কথা ছিলো চূড়ান্ত। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারণে তারা আর শুটিংয়ের পদক্ষেপ নিতে পারেননি। ফলে আগে থেকে আর চূড়ান্ত ঘোষণা দেননি তাদের কেউই। তবে তাদের একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, আগামি বছরের জন্য ছবিটিকে প্রস্তুতের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এছাড়া সূত্রটি আরো জানিয়েছে, ছবিটির শুটিং ভারতের পাঞ্জাব সহ ভিন্ন ভিন্ন তিনটি দেশে হবে। যার ভেতর একটি হলো কানাডার টোরেন্টো শহর।

এদিকে ক’দিন আগে শোনা গিয়েছিল ‘ওয়ার’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ নামক সিনেমার মধ্য দিয়ে আগামি বছর পর্দায় আসবেন শাহরুখ। যেখানে তাকে দীপিকা পাডুকোনের সাথে জুটি বাধতে দেখা যাবে। তবে দুটি সিনেমার কোনটি নিয়েই এখনো ঘোষণা দেননি বলিউড বাদশা।

বিষয়:দীপিকা পাড়ুকোন পাঠান রাজকুমার হিরানী শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…