চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাদশে ভর্তির ফল প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ১৬, জুন ২০১৬
বাংলাদেশ
A A

২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।

সচিবালয় থেকে অনলাইনে ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থীর ফল দেখে বৃহস্পতিবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই ফল প্রকাশ করেন। সরকারি-বেসরকারি কলেজগুলোতে একাদশে ভর্তিতে এবার ২১ লাখ ১৪ হাজার ২৬৫টি আসন রয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, ৭ লাখ আসন এবার ফাঁকা থাকবে।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাস করেন ১৪ লাখ ৫৫ হাজার ৩৬৫ জন। এদের মধ্যে ১৩ লাখ ১ হাজার ৯৯ জন কলেজে ভর্তি হতে আবেদন করেন।

শিক্ষামন্ত্রী বলেন, সবাই তার পছন্দের কলেজ নাও পেতে পারেন। তবে আসনের জন্য ভর্তি না হতে পারার মতো কিছু ঘটবে না।

কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির পরেও পছন্দের কোন কলেজে আসন ফাঁকা পেলে সেখানে ভর্তির সুযোগ পাবেন বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের ফলাফল ভর্তির আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরে ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ক্ষুদে বার্তায় একটি গোপনীয় পিন নম্বর দেয়া হবে। এই পিন নম্বরটি পরে ভর্তি নিশ্চিত করতে সংরক্ষণ করতে হবে।

এছাড়াও শিক্ষার্থীর এসএসসি ও সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন, রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ভর্তির ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd থেকে ফলাফল জানা যাবে।

প্রথম মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি ১৮ থেকে ২২ জুন। আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি হবে ২৫ থেকে ২৭ জুন। ক্লাস শুরু হবে ১০ জুলাই। ক্লাস শুরুর পর ১০ থেকে ২০ জুলাই বিলম্ব ফি দিয়ে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।

গত ২৬ মে থেকে ১০ জুন বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আবেদনের সময়ে ১৩ লাখ ১ হাজার ৯৮ ভর্তিচ্ছু আবেদন করে। অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে একজন ভর্তিচ্ছু ১০টি করে ২০টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পেয়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

করিন্থিয়ানসকে কাঁদিয়ে ব্রাজিলের কোচ টিটে

পরবর্তী

ফেসবুকে স্প্যাম পাঠিয়ে জেলে ‘স্প্যাম কিং’

পরবর্তী

ফেসবুকে স্প্যাম পাঠিয়ে জেলে ‘স্প্যাম কিং’

শাকিবের জন্য গান গাইলেন অরিজিৎ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT