চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাই ৮শ’ জনের বাবা হয়ে একটি কচ্ছপ প্রজাতিকে রক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৬
পরিবেশ
A A

বাইজি ডলফিন, স্পিক্সেস ম্যাকাও পাখি, লিভারপুল কবুতর, ওয়েস্ট আফ্রিকান গণ্ডার – গত প্রায় এক দশকে এগুলোসহ আরও বেশ কিছু প্রজাতির প্রাণী টিকে থাকতে না পেরে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু বিলুপ্তির পথে গিয়েও আবার ফিরে এসেছে কচ্ছপের একটি প্রজাতি, তাও আবার একটি মাত্র কচ্ছপের ‘প্রচেষ্টায়’!

গ্যালাপাগোস জায়ান্ট টরটোয়েস-এর এক প্রজাতির অংশ ডিয়েগো নামের এই পুরুষ কচ্ছপটি। শতবর্ষী এই কচ্ছপ একাই ৮শ’টির মতো সন্তানের বাবা হওয়ার সাফল্য দেখিয়েছে। ব্যাপক হারে বংশবৃদ্ধি করে এভাবেই নিজের প্রজাতিকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হওয়া ঠেকিয়েছে ডিয়েগো।

প্রায় ১ মিটার লম্বা আর দেড় মিটার উঁচু ডিয়েগোর ওজন প্রায় ৮৩ কিলোগ্রাম। কচ্ছপটি প্রথমে স্যান ডিয়েগো চিড়িয়াখানার অধিবাসী ছিল। এরপর গ্যালাপাগোস দ্বীপে তার প্রজাতি ‘কেলোনোইডিস হুডেনসিস’কে (Chelonoidis hoodensis) সনাক্ত করেন বিজ্ঞানীরা।

৫০ বছর আগে পুরো দ্বীপে ওই প্রজাতির মাত্র দু’টি পুরুষ আর ১২টি নারী কচ্ছপের অস্তিত্ব ছিল। কিন্তু তারা এতটাই ছড়িয়ে ছিটিয়ে বসবাস করত যে তারা ঠিকঠাক বংশবৃদ্ধি করতে পারছিল না।

ওই সময়ই খোঁজ মেলে ডিয়েগোর। বিলুপ্তপ্রায় প্রজাতিকে আরেকটু সাহায্য করতে তাকেও গ্যালাপাগোস দ্বীপে নিয়ে যান বিজ্ঞানীরা। তারপরই নিজের চমক দেখাতে শুরু করে ডিয়েগো। কচ্ছপটির একক প্রজননে দ্রুতগতিতে বাড়তে থাকে প্রজাতির কচ্ছপ সংখ্যা।

ডিয়েগোর আবাসস্থল গ্যালাপাগোস ন্যাশনাল পার্কের বিশেষজ্ঞ ওয়াশিংটন টাপিয়া বলেন, ‘আমরা কচ্ছপগুলোর ওপর একটি জিনগত গবেষণা করে দেখতে পাই, এস্পানোলায় ছেড়ে দেয়া কেলোনোইডিস হুডেনসিস কচ্ছপগুলোর প্রায় ৪০ শতাংশেরই বাবা ডিয়েগো।’

Reneta

তিনি জানান, অতীতে এক সময় গ্যালাপাগোস দ্বীপে এই প্রজাতির ৫ হাজারেরও বেশি কচ্ছপ ছিল। তাই বর্তমানে এর সংখ্যা যথেষ্ট নয়। তবে এখন এর সংখ্যা খুব কমও নয়। বরং বিলুপ্ত হওয়ার বদলে যে এদের সংখ্যা বাড়ছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন টাপিয়া।

প্রজাতি রক্ষায় ব্যস্ত ডিয়েগোর সঙ্গীর সংখ্যা বর্তমানে ছ’জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কচ্ছপ
শেয়ারTweetPin

সর্বশেষ

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT