বিনোদন

একসঙ্গে ফেরদৌস-নিপুণ

একসঙ্গে ফেরদৌস-নিপুণ

বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন পর্যন্ত বিভিন্ন সংগ্রামের গৌরবময় ইতিহাস তুলে ধরবেন বর্ষীয়ান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

‘৫২ থেকে ৭১’ শিরোনামের একটি নতুন মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের কাজ শুরু করেছেন। আর ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন নিপুণ, ফেরদৌস ও অমিত হাসান।

একজন ভাষা সৈনিকের দুই ছেলের গল্প নিয়ে নির্মিত। যাদের মধ্যে একজন স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও আরেকজন রাজাকার হয়ে যায়। আগামী বছরের শুরুর দিক থেকে ছবিটির কাজ শুরু হবে।

বিষয়:টালিউড নায়ক ফেরদৌস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…