চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসঙ্গে পিএসজি ছাড়ছেন সিলভা-কাভানি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

একসঙ্গে পিএসজি ছাড়তে পারেন থিয়াগো সিলভা ও এডিনসন কাভানি। চলতি মৌসুম শেষে ফ্রি হয়ে যাবেন দুজনে। সেই কারণেই তাদের ক্লাব ছাড়তে হতে পারে বলে জানাচ্ছে ইএসপিএন এফসি।

সাউথ আমেরিকান এ দুই খেলোয়াড়ের চুক্তির মেয়াদ চলতি বছরই শেষ হয়ে যাবে। পিএসজির পক্ষ থেকে তাদের নতুন কোনো প্রস্তাবও দেয়া হয়নি।

৩২ বছরের কাভানি ও ৩৫ বছরের সিলভা এখন পিএসজি স্কোয়াডের সবচেয়ে সিনিয়র সদস্য। এরমধ্যেই আবার ইনজুরিতে ভুগছেন কাভানি। আর সিলভার বিকল্প হিসেবে অন্তত তিনজন প্রস্তুত হয়ে আছেন।

ইএসপিএন এফসির খবরে অবশ্য এটা বলা হচ্ছে, কাভানি এখনো পিএসজিতে থাকার ব্যাপারে আশাবাদী। তিনি এটাও বিশ্বাস করেন, স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো এবং ক্লাবের অন্যান্য কর্মকর্তাদের বোঝাতে সক্ষম হবেন।

শেষ পর্যন্ত কাভানি যদি পিএসজিতে থাকেন, তাহলে ইউরোপেই থাকার চেষ্টা করবেন তিনি। সেক্ষেত্রে অ্যাটলেটিকো মাদ্রিদ, নাপোলি, ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেড আছে তার ইচ্ছার সম্ভব্য তালিকায়।

ইউরোপের বাইরে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের বিষয়টিও মাথায় রাখছেন কাভানি। সেক্ষেত্রে এলএ গ্যালাক্সি ও ডেভিড বেকহ্যামের ইন্টার মিয়ামি আছে ভবিষ্যৎ পরিকল্পনায়।

Reneta

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাভানির ব্যাপারে বেশ ইতিবাচক স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। তারপরও ইন্টার মিলান থেকে এবার ধারে যে মাউরো ইকার্দিকে ক্লাব এনেছে, কাভানির বিকল্প হিসেবে সেই আর্জেন্টাইন তারকাকে পাকাপাকিভাবে রেখে দিতে চায়।

সময় ফুরিয়ে আসলেও গত এক বছরে সিলভার চুক্তি নবায়ন নিয়ে কোনো কথা বলেনি পিএসজি। ইএসপিএন বলছে, সিলভার বিষয়ে ক্লাবের সেই দৃষ্টিভঙ্গিতে এখনো কোনো পরিবর্তন আসেনি।

কাভানি এবং সিলভা দুজনেই অবশ্য ফুটবল থেকে অবসরের আগে নিজ নিজ দেশ উরুগুয়ে ও ব্রাজিলে ফেরার আশা ব্যক্ত করে রেখেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাভানিপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT