চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একমাসের মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ২৩, মে ২০১৬
বাংলাদেশ
A A

দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইনে কর্মরত গণমাধ্যম কর্মীদের জন্য আগামী এক মাসের মধ্যে অভিন্ন নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানিয়েছে সাংবাদিক, শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত মহাসমাবেশে নেতারা নতুন ওয়েজবোর্ডের দাবি জানান।

ঐক্য পরিষদ নেতারা বলেন, সরকারি কর্মকর্তা, বিচারবিভাগ,আইন পরিষদসহ সরকারের বিভিন্ন স্তরে বেতন ভাতা বৃদ্ধির ফলে গণমাধ্যম কর্মীরা বেতন বৈষ্যমের শিকার হয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে নেতারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে সরকারকে সর্তক করেন। 

একই সাথে নেতারা জনকন্ঠ, যায় যায় দিন, ভোরের পাতা, ইনকিলাব ইত্যাদিসহ বিভিন্ন গণমাধ্যমে বকেয়া বেতন ভাতা পরিশোধ ও বোনাস প্রদান, চাকরিচ্যুত সাংবাদিকদের পাওনা টাকা পরিশোধ ও প্রতিটি গণমাধ্যমে কর্মরতদের চাকরির নিয়োগপত্র প্রদানেরও দাবি জানানো হয়। 

নেতৃবৃন্দ দৈনিক বর্তমান ও দৈনিক ডেসটিনির সম্পাদক মালিকদের মুক্তি দাবি করে বলেন, আইন প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার করার ব্যাপারে কোন দ্বিমত নেই। কিন্তু বিনাবিচারে তাদের বছরের পর বছর কারাগারে আটক রাখায় ওই দুটি প্রতিষ্ঠানের গণমাধ্যম কর্মীরা বিনা বেতন না পেয়ে খুবই মানবেতর জীবন যাপন করছে। 

বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স (প্রেস ফেডারেশন) সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান অতিথি উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।

Reneta

ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায়ম মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) বর্তমান মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ, সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, আজিজুল হক ভু্ইঁয়া, বিএফইউজে কোষাধক্ষ্য মধুসুদন মন্ডল, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাধারন সম্পাদক রাজু আহমেদ, ডিইউজে সাংগঠনিক সম্পাদক মো.শাহজাহান মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান বাবু, জনকল্যাণ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি, দফতর সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, ডিইউজে কার্যনিবার্হী কমিটির সদস্য লিটন হায়দার, মাহমুদুর রহমান খোকন, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, সিনিয়র সাংবাদিক কার্তিক চ্যাটার্জি, কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক কামরুল ইসলাম, বাংলাদেশ সংস্থা সংস্থা বাসস কর্মচারী ইউনিয়ন নেতা কামারুল হক, কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক খায়রুল ইসলাম, দীপক চন্দ্র রায়, প্রেস কর্মচারী ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি গোলাম সারওয়ার আলম ।

এছাড়া ডিইউজের বিভিন্ন ইউনিট প্রধানদের মধ্যে ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের, সংবাদের অজয় দাস গুপ্ত, বাসসের ইনামুল হক বাবুল, দৈনিক বর্তমানের শাহ নেওয়াজ দুলাল, দৈনিক ইনসানিয়াতের খোরশেদ আলম, দৈনিক ডেসটিনির মোস্তফা হোসেন চৌধুরী ও দৈনিক করতোয়ার সৈয়দ আহমেদ অটল প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ওয়েজবোর্ড শুধু বেতন ভাতার বিষয় নয় এটি গণমাধ্যম কর্মীদের মর্যাদারও বিষয়। তিনি নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবি আদায়ে ডিইউজের প্রতিটি ইউনিটকে শক্তিশালী ভূমিকা রাখার ব্যাপাওে সচেষ্ট হওয়ার আহবান জানান।

বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, আগামী এক মাসের মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষনা না করা হলে দেশব্যাপী সফরের মাধ্যমে ইউনিটগুলো থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বিভিন্ন সময়ে সাংবাদিক হত্যকাণ্ডের দ্রুত বিচারও দাবি করেন। 

নুরজাহান বেগমের মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজে নেতাদের শোক:

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদ ও মহাসচিব ওমর ফারুক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাবান মাহমুদ ও সাধারন সম্পাদক সোহেল হায়দার চৌধুরী নারি সাংবাদিকতার পথিকৃত বেগম সম্পাদক নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক যুক্ত বিবৃতিতে নেতারা বলেন, নুরজাহান বেগমের মৃত্যুতে এ দেশের সাংবাদিকতার ক্ষেত্রে বিরাট ক্ষতি হলো।

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক, শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদের ডাকে মহাসমাবেশ শুরুর আগে নুরজাহান বেগমের মৃত্যুতে উপস্থিত সাংবাদিকরা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েজ বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT