চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একবেলা খেয়েই কাজে মনোযোগ বেড়েছে টুইটার প্রধানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২০
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল
A A
টুইটার প্রধান নির্বাহী জ্যাক ডরসি-একবেলা খেয়ে কাজে মনোযোগ

টুইটার প্রধান নির্বাহী জ্যাক ডরসি

প্রতিদিন শুধু একবেলা খাচ্ছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি, তাও রাতে। আর এতেই কর্মদক্ষতা আগের চেয়ে অনেকাংশে বেড়ে গেছে বলে দাবি তার।

ভিন্নরকম ও অদ্ভুত ধরনের খাদ্যাভাস অনুসরণ করে কাজের প্রতি অনেক বেশি মনোযোগ ধরে রাখতে পারছেন বলে দাবি করেছেন জ্যাক ডরসি।

বুধবার ওয়্যারড ম্যাগাজিনকে দেয়া এক ইউটিউব সাক্ষাতকারে নিজের পরিবর্তিত ভিন্নধর্মী জীবনধারা এবং এর উপকারিতা নিয়ে এমনটাই জানিয়েছেন এই কর্মকর্তা।

বরাবরই স্বাভাবিক থেকে খাপছাড়া এবং অনেকটাই অদ্ভুত জীবনধারার সঙ্গে অভ্যস্ত ডরসি। নিজের ‘অস্বাভাবিক’ চলাফেরা ও খাওয়াদাওয়ার ধরনের জন্য প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনায় আসেন তিনি।

ডরসি নিয়মিতই বিপশ্যনা ধ্যান (প্রজ্ঞা লাভের আশায় প্রাচীন একটি ধ্যান প্রক্রিয়া) এবং কিছুদিন পরপর উপবাস করেন। তার সঙ্গে রয়েছে শীত-গরমভেদে প্রায় প্রতিদিন বরফপানি দিয়ে গোসল। এর সাথে আপাতত চলছে শুধু রাতে খাবার খাওয়ার অভ্যাস।

টুইটার নির্বাহী জানান, প্রতিদিন তার রাতের খাবারে মাছ, মুরগির মাংস বা স্টেক থাকে। তার সঙ্গে থাকে প্রচুর সবুজ শাকসবজি।

Reneta

‘এরপর আমি ডেজার্ট বা মিষ্টি খাবার হিসেবে কয়েক ধরনের বেরি খাই, কখনো আবার সাথে থাকে ডার্ক চকলেট।’

জ্যাক ডরসির দাবি, এভাবে সারাদিন না খেয়ে থাকলে কাজের প্রতি মনোযোগ অনেক বেশি ধরে রাখতে পারেন তিনি। পুরোটা সময় অনেক বেশি সতেজ থাকতে পারেন, মস্তিষ্ক থাকে সজাগ।

‘সারাদিন ব্যাপক পর্যায়ের ফোকাসড থাকতে পারি আমি… তারপর রাতে যখন ঘুমাতে যাই, বিছানায় শোয়ার সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যেই আমি ঘুমে হারিয়ে যাই, কখনো তারও আগে,’ বলেন তিনি।

রাতের খাবার ডরসির পরদিন চলার জন্য প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয়। আর সকালের বরফ-পানিতে গোসল তাকে চাঙ্গা করে মনটা ঝরঝরে করে তোলে।

তবে ডরসি এটা অবশ্যই নিশ্চিত করেন যেন সেই খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যাক ডরসিটুইটার
শেয়ারTweetPin

সর্বশেষ

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের বার্তা

জুলাই ২৩, ২০২৬

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT