চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিন বোলারদের দিন

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:৩১ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: অস্ট্রেলিয়া সিরিজের আগে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচের প্রথমদিনে দ্যুতি ছড়ালেন বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে সারাদিন কোণঠাসা থাকতে হয়েছে ব্যাটসম্যানদের। শফিউল-মোস্তাফিজদের সামনে অসহায় ছিলেন মাহমুদউল্লাহ-সৌম্যরা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুশফিকদের করা ১৪০ রানের জবাবে তামিমরা ১৭ ওভারে এক উইকেটে ৪৯ রান তুলে দিন শেষ করেছে। সন্ধ্যার আভার মধ্যে তামিম ইকবাল ২৩ ও  মুমিনুল হক ১৯ রানে অপরাজিত থেকে সাজঘরে ফিরেছেন।

ইনিংসের শুরুতেই লিটন দাসের (৫) উইকেট হারায় তামিমের দল। রুবেল হোসেনের অফস্টাস্পের বাইরের বলে খেলতে গেলে ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে প্রথম স্লিপে দাঁড়ানো ইমরুলের হাতে। লিটন ফেরার পর সতর্ক থেকে দিন শেষ করেন তামিম-মুমিনুল জুটি।

মঙ্গলবার রাত ও বুধবার সকালের বৃষ্টিতে স্টেডিয়ামের উইকেট ছিল পেস সহায়ক। যার ফায়দা পুরোপুরিই নিয়েছেন শফিউল ইসলাম। এই পেসার শুরুতেই গুঁড়িয়ে দেন মুশফিকবাহিনীর টপঅর্ডার। শুরুর ৩ উইকেটের সঙ্গে বিরতি দিয়ে পরে আবারও নিয়েছেন ২টি উইকেট। ৭.১ ওভারে ১৭ রানে  শফিউলের ঝুলিতে ৫ উইকেট।

প্রথম ওভারটা ছিল দুর্দান্ত। পরে নিজের দ্বিতীয় ওভারে সৌম্য সরকারকে (১) ফিরিয়ে প্রথম সাফল্য পান শফিউল। অফস্টাম্পের বাইরে পিচ করা বলে ব্যাকফুটে খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন বাঁহাতি ওপেনার। শফিউল নিজের তৃতীয় ওভারের তৃতীয় বলে ফেরান আরেক ওপেনার ইমরুল কায়েসকে (৫)। টাইগার উদ্বোধনী উইকেটের পেছনে লিটন কুমারের গ্লাভসে ক্যাচ দেন।

শুরুতে ৮  রানে তিন উইকেট হারানোর পর শান্তকে নিয়ে জুটি গড়ে বিপদ সামলান মুশফিক। বড় হতে থাকা জুটিটিকে ভয়ঙ্কর হতে দেননি সঞ্জিত সাহা। ্এই অফস্পিনারের শর্ট ডেলিভারিতে ফিরতি ক্যাচ দেন মুশফিক। দারুণ দক্ষতায় ক্যাচটি লুফে ৭০ রানের জুটি ভাঙেন এই তরুণ। মুশফিকের নামে পাশে তখন ৩০ রান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জমে উঠেছে ব্যাটে-বলের লড়াই

আর অর্ধশতক (৫৩) পেরিয়ে সাঞ্জামুলের বলে সাজঘরে ফেরেন শান্ত। এই ব্যাটসম্যানের বিদায়ের পর তাইজুল ইসলাম ২৬ রান করে দেড়শ’র কাছে নিয়ে যান সংগ্রহ। তবে শফিউলের শেষের আঘাতে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নিয়ে ১৪০-এ থামেন মুশফিকরা।

একটি করে উইকেট নিয়ে অবদান রাখেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

প্রথমদিন খেলা হয়েছে মোট ৬৪.১ ওভার। সকালের বৃষ্টির পেটে চলে যায় প্রথম সেশন। বিলম্বে শুরু হলেও নির্বিঘ্নেই খেলা চলেছে পরের দুই সেশন। মেঘ সরে যাওয়ায় দ্বিতীয় দিনে নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরুর ব্যাপারে আশাবাদী হওয়া যাচ্ছে।

সংক্ষিপ্ত স্কোর:

মুশফিক একাদশ: ১৪০/ ৯ (ইনিংস ঘোষণা) (ইমরুল ৫, সৌম্য ১, শান্ত ৫৩, মাহমুদউল্লাহ ০, মুশফিক ৩০, সোহান ১৬, তাইজুল ২৬, সাকলাইন ১, রুবেল ১; শফিউল ১৭/৫, সঞ্জিত ১৯/১, মোস্তাফিজ ১৫/১, সাঞ্জামুল ৩২/১, তাসকিন ৩২/১)

তামিম একাদশ: ৪৯/১ (তামিম ২৩*, মুমিনুল ১৯*, লিটন ৫; রুবেল ১৫/১)

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিনব উপায়ে ডাকসু নির্বাচনের দাবি

পরবর্তী

এবার ঈদে পূর্ণিমার চলচ্চিত্র

পরবর্তী
পূর্ণিমা

এবার ঈদে পূর্ণিমার চলচ্চিত্র

শেষ আশ্রয়স্থলই শেষ ভরসা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT