চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে ৪১১ রান তুলে বাংলাদেশের ব্যাটিং প্রস্তুতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে ভুগিয়েছে ব্যাটিং ব্যর্থতা। টেস্টে আরও বড় পরীক্ষা। তার আগে ব্যাটে ভালো প্রস্তুতিই সারল বাংলাদেশ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথমদিনে ৯৬.১ ওভার ব্যাট করে ৪১১ রান তুলেছে টাইগাররা।

শনিবার লিংকলনে বাংলাদেশের চার ব্যাটসম্যান পেয়েছেন ফিফটি। উদ্বোধনীতে ১১৩ রান আনেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। তামিম ৫ চার ও এক ছয়ে ৮৩ বলে ৪৫ করে ফিরলেও সাদমান তুলে নিয়েছেন ফিফটি।

সাদমান ১১৩ বলে ৯ চারে ৬৭ রানে থেমে সাজঘরে ফিরেছেন। তিনে নামা মুমিনুল ২০ রানের বেশি এগোতে পারেননি। তারপর নেমে সৌম্য সরকার ও লিটন দাস রানের দেখা পেয়েছেন।

Banglabid

চারে নামা লিটন ৬২ রান করে স্বেচ্ছা অবসর নিয়েছেন। তার ৯১ বলের ইনিংস ৬ চারে সাজানো। রানের জন্য হাঁসফাঁস করা আরেক ব্যাটসম্যান সৌম্যও স্বেচ্ছা অবসর নিয়েছেন, তার ৬ চারে ৭৫ বলে ৪১ রানের ইনিংস।

মুশফিক খেলেননি। তবে মিডলঅর্ডারে তার ঘাটতি পুষিয়ে ফিফটি তুলেছেন অধিনায়কত্ব করা মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। দুজনেই নিয়েছেন স্বেচ্ছা অবসর।

৮ চার ও এক ছয়ে ৬০ বলে ৫৯ রানের ওয়ানডে ঢংয়ের ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ। সেখানে ৬ চার ও ২ ছয়ে ৬৭ বলে ৫১ রানের ইনিংস মিরাজের।

Reneta

পরেরদিকে তাইজুল ১৪, নাঈম ১২, রাহী ২৩ রানের অবদান রাখেন অলআউট হওয়ার আগে দলীয় সংগ্রহ চারশ পার করতে। এদিন ৪.২৭ স্ট্রাইকরেটে রান তুলেছেন টাইগার ব্যাটসম্যানরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৩১ দফা দিলে ৩২ দফা পর্যন্ত পূরণ করে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামে লাইকের রেকর্ড

আগস্ট ১৫, ২০২৬

ধানমন্ডি-৩২ নম্বরে তিনজনকে গণপিটুনির অভিযোগ, পুলিশ হেফাজতে দু’জন

আগস্ট ১৫, ২০২৬

ঘর থেকে বের হওয়ার আগে যে দোয়াটি পড়লে আল্লাহর ওপর ভরসা করা হয়

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT