দেশে আজ একদিনে ভ্যাকসিন নিয়েছে ৪ লাখ ৯১ হাজার ৪১৫ মানুষ। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার রয়েছে ৪৯ হাজার ২৩২ ডোজ, দ্বিতীয় ডোজ ২ হাজার ২১৯। সিনেফার্মের ২ লাখ ৫ হাজার ৭৮২ ডোজ, দ্বিতীয় ডোজ ১ লাখ ৪৫ হাজার ৭০৫ এবং মডার্নার রয়েছে ৮৮ হাজার ৪৭৭ ডোজ ভ্যাকসিন (দ্বিতীয় ডোজ)।
এ পর্যন্ত দেশে মোট ৩ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৭৬১ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। যেখানে প্রথম ডোজ ২ কোটি ৯ লাখ ২২ হাজার ৭১৫ এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ১ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪৬ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ হয়েছে ১ কোটি ২৩ লাখ ১৫ হাজার ১২৩ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৯১১ ডোজ।
চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৭৫ লাখ ৩৯ হাজার ২০৫ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৮ লাখ ২২ হাজার ৫২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৭১৯ জন করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছে।
এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ৬ লাখ ৩ হাজার ৫২২ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৪৫ হাজার ১৯৭ জন নিবন্ধন করেছেন।









