চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে ব্রাজিলে সর্বোচ্চ মৃত্যু, সংক্রমণ বেশি ভারতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ২৯, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড এক হাজার ৬০৫ জনের মৃত্যু হয়েছে। এবং সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে ৬৮ হাজার ২০৬ জন। 

সোমবার সকালে করোনাভাইরাস পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এমনটি জানিয়েছে।

তথ্য অনুযায়ী, ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার ব্রাজিলে এ পর্যন্ত ৩ লাখ ১২ হাজার ২৯৯ জন মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই ব্রাজিলের অবস্থান। দেশটিতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৩০৬ জন।

গত ২৪ ঘণ্টায় পরিসংখ্যান বলছে, ভারতে করোনায় ২৯৫ জনের মৃত্যু হলেও রেকর্ড সংখ্যাক সংক্রমণ ঘটেছে এই দেশটিতে। যা বিগত সময়ের রের্কড ছাড়িয়ে যাচ্ছে। অন্যদিকে বিশ্বব্যপী সবচেয়ে বেশি মৃত্যু এবং করোনা রোগী শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্রের মৃত্যু হার কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। দেশটিতে একদিনে মৃত্যু ৫১০ জন, আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৯৬ জন।

দৈনিক হিসাব মতে, ৪র্থ অবস্থানে মেক্সিকো, একদিনে মৃত্যু ৫৬৭, আক্রান্ত ৪ হাজার ৯২১ জন,৫ম অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে একদিনে মৃত্যু ৩৩৬জন, আক্রান্ত ৯ হাজার ৪৪জন, তবে ফ্রান্সে মৃত্যু ১৩১ জন হলেও আক্রান্ত ৩৭ হাজারের বেশি। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় গত বছরের বছরের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

Reneta

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপিন্সে। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বর্তমানে সারাবিশ্বে ১২ কোটি ৭৭ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ২৭ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসব্রাজিলভারতসর্বোচ্চ মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬

বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে প্যানটোনিক্স টাইগার রান ২০২৬

জুলাই ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী’র সঙ্গে দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT