চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে এত মৃত্যু!

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৪০ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A

দেশের সড়ক-মহাসড়কে প্রাণের অপচয় এখন যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। এমনই একাধিক মর্মান্তিক খবর এসেছে দিনভর। রাঙ্গামাটি সদর ও কাপ্তাই লেকে ইঞ্জিন চালিত বোট দুর্ঘটনা এবং ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর পোনা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় মোট ১৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় ২ জন নিখোঁজ এবং ১৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এরমধ্যে রাঙ্গামাটি সদরে ইঞ্জিন চালিত বোট দুর্ঘটনায় ৬ জন নিহত এবং কাপ্তাইয়ে অপর নৌ দুর্ঘটনায় ২ জন নিখোঁজ রয়েছে বলে চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়। অন্যদিকে শুক্রবার সকালে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ফাল্গুনি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস কাশিয়ানীর পোনা বাসস্ট্যান্ডে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি নছিমন গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে ১জন ও কাশিয়ানী হাসপাতালে ভর্তি করার পর ২ জন এবং গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আরও ২ জনসহ মোট ৫ জন মারা যায় বলে ওই প্রতিবেদনে জানা গেছে।

এভাবে মানুষের অকাল প্রয়াণের বিষয়টি সত্যিই দুঃখজনক। কিন্তু সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নানা ধরনের আইন ও নির্দেশনা থাকলেও দুর্ঘটনা প্রতিরোধে সেগুলো মানা হয় না বললেই চলে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নজরদারি ও কর্মতৎপরতা বাড়াতে হবে বলে আমরা মনে করি।

অন্যদিকে রাঙ্গামাটিসহ পার্বত্য চট্টগ্রাম এলাকা অপরূপ সৌন্দর্যের অন্যতম লীলাভূমি হওয়ায় সেখানে সবসময়ই পর্যটকের ভিড় থাকে। জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সতর্ক থাকা উচিৎ পর্যটকদের নিরাপত্তার বিষয়ে।

দুর্ঘটনার পর শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কাপ্তাই হ্রদে দুর্ঘটনা রোধে হ্রদে পর্যটনবাহী বোটে লাইফ জ্যাকেট ও অতিরিক্ত যাত্রী বহনের ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে। এ তৎপরতা আগেই চলমান থাকলে দুর্ঘটনা হয়তো এড়ানো যেত। তাই এমন দুর্ঘটনা রোধে কঠোর ও যথাযথ নিয়মে তৎপর থাকতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাপ্তাই লেকদুর্ঘটনানিহতরাঙ্গামাটিসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ: স্পিকার

এপ্রিল ১৮, ২০২৬

‘আমি অনেক বড় হয়েছি, কিন্তু বাবা, আজ তুমি নেই’

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

শেষ হচ্ছে পারিবারিক গল্পে দর্শক মাতানো নাটক

এপ্রিল ১৮, ২০২৬

ট্রেবলজয়ী মেডেল নিলামে তুলছেন ম্যানসিটির ‘রহস্যময়’ একজন

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT